Boltt Ace 5G and Evo 4G India Launch 25 August Display Specs Details Revealed
Boltt কোম্পানি শীঘ্রই স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি Boltt Ace 5G এবং Evo 4G নামে দুটি স্মার্টফোন চালু করতে চলেছে। তবে কোম্পানি লঞ্চের আগেই বোল্ট এস 5জি এবং বোল্ট ইভো 4জি দুটি স্মার্টফোনের ব্যাটারি এবং ডিসপ্লে সম্পর্কে তথ্য শেয়ার করেছে। বোল্ট এর এই দুটি স্মার্টফোন 25 অগাস্ট চালু করা হবে। ফিচার হিসেবে বোল্ট এস 5জি এবং এভো 4জি দুটি ফোনেই 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। বোল্ট এস 5জি এবং বোল্ট ইভো 4জি ফোনে AI ফিচার দেওয়া। এছাড়া বোল্ট এর এই দুটি স্মার্টফোনেই ব্যবহার করা হবে 6000mAh ব্যাটারি। বোল্ট এস 5জি তে ফাস্ট চার্জিং ফিচারও। আসুন জেনে নেওয়া যাক বোল্ট এর দুটি স্মার্টফোনে কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকবে।
বোল্ট কোম্পানির প্রথম দুটি বাজেট স্মার্টফোন বোল্ট এস 5জি এবং বোল্ট ইভো 4জি আগামী 25 আগস্ট দুপুর 12টায় ভারতে লঞ্চ হতে চলেছে। ফোনগুলো এক্সক্লুসিভভাবে Flipkart-এ পাওয়া যাবে।
আরও পড়ুন: মাত্র 1 টাকায় BSNL দিচ্ছে নতুন সিম সহ 24 দিন পর্যন্ত আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 1 জিবি ডেটা
ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart সাইটে বোল্ট এস 5জি এবং বোল্ট ইভো 4জি ফোনটি লিস্টিং করা হয়েছে। এই স্মার্টফোনে 6000mAh এর বিশাল ব্যাটারি থাকবে। বোল্ট এস 5জি ফোনে USB Type-C পোর্ট সহ 18W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে। এই স্মার্টফোনের বক্সে থাকবে 18W এর চার্জার। এছাড়া স্মার্টফোনে ওভারচার্জিং, শর্ট সার্কিট এবং ভোল্টেজ ওঠানামা থেকে সুরক্ষার ব্যবস্থা থাকবে।
বোল্টের দাবি করা হয়েছে যে এই স্মার্টফোন 500 বার চার্জ করার পরেও ব্যাটারিগুলো তাদের পারফরম্যান্স 80 শতাংশ পর্যন্ত ধরে রাখতে পারবে। এছাড়া, বোল্ট এস 5জি মডেলে থাকবে 6.79 ইঞ্চির HD+ ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 600 নিটস। অন্যদিকে, বোল্ট ইভো 4জি মডেলে থাকবে 6.78 ইঞ্চির ডিসপ্লে, যাতে 120Hz রিফ্রেশ রেট এবং 600 নিটস পিক ব্রাইটনেস সুবিধা পাওয়া যাবে।
দুটি স্মার্টফোনের ডিসপ্লেতেই ফ্রন্ট ক্যামেরার জন্য হোল-পাঞ্চ কাটআউট থাকবে। বোল্ট ইভো 4জি এর তুলনায় বোল্ট এস 5জি ফোনে আরও প্রিমিয়াম ফিচার থাকবে। বোল্ট এস 5জি মডেলে এআই সাপোর্ট রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে f/1.8 অ্যাপারচার সহ 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হবে।
আরও পড়ুন: পুরো এক বছর পর্যন্ত চলবে Jio এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড কলিং সহ রয়েছে একগুচ্ছ সুবিধা
বোল্ট ইভো 4জি মডেলে থাকবে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য দুটি স্মার্টফোনেই 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। বোল্ট এস 5জি এবং বোল্ট ইভো 4জি ফোনে গুগল এআই ইমেজিং ফিচার এবং গুগল লেন্স এবং সার্কেল টু সার্চ এর সুবিধা থাকবে।