15000 টাকার কমে 5G Smartphone, রয়েছে 48MP ক্যামেরা এবং হাই প্রসেসর

HIGHLIGHTS

নভেম্বরের সেরা 5G কানেক্টিভিটির হ্যান্ডসেটের লিস্ট

5G Smartphone পাওয়া যাবে মাত্র 15,000 টাকার কমে

বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোনের ডিল

15000 টাকার কমে 5G Smartphone, রয়েছে 48MP ক্যামেরা এবং হাই প্রসেসর

প্রত্যেকটি স্মার্টফোন মেকিং ব্র্যান্ডই বিভিন্ন কানেক্টিভিটির, নানারকমের ফোন নিয়ে হাজির হয় টেক মার্কেটে। এই ফেস্টিভ্যালের মরশুমে আপনি কি নতুন 5G ফোন কিনতে চাইছেন? তবে আপনাকে জানিয়ে রাখি যে আজ আমরা এনেছি একগুচ্ছ দারুণ স্মার্টফোনের লিস্ট। পাওয়া যাবে 15,000 টাকা বাজেটের মধ্যেই। তালিকায় রয়েছে Poco M3 Pro 5G, Realme 8 5G, Redmi Note 10T 5G  স্মার্টফোন। আপনি যদি নতুন হ্যান্ডসেট কিনতে আগ্রহী হয়ে থাকেন, তবে এক্ষুনি দেখুন লিস্ট।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Poco M3 Pro 5G

Poco ব্র্যান্ডের এই 5G স্মার্টফোনের দাম পড়বে 14,499 টাকা।

  • প্রসেসর- এই ফোন কাজ করবে মিডিয়াটেক Dimensity 700  চিপসেটে।
  • ডিসপ্লে- এই হ্যান্ডসেট আসছে 6.5 ইঞ্চির ফুল এইচডি প্লাস  ডিসপ্লের সাথে।
  • অপারেটিং সিস্টেম- এই মোবাইল চলবে MIUI 12.0.2 নির্ভর অ্যান্ড্রয়েড 11 সিস্টেমে।
  • স্টোরেজ- Poco M3 Pro 5G হ্যান্ডসেট আসছে দুটি স্টোরেজ অপশনে- 4GB+64GB এবং 6GB+128GB ।
  • ক্যামেরা- এই ডিভাইসে রয়েছে 48MP মেইন ক্যামেরা। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2MP ম্যাক্রো ক্যামেরা এবং 2 ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা হিসেবে এই ডিভাইসে রয়েছে 8MP ক্যামেরা।

Oppo A53s

Oppo A53s ফোন কেনা যাবে 14,990 টাকা।

  • ডিসপ্লে- এই হ্যান্ডসেট আসছে 6.52 ইঞ্চির টাচস্ক্রিন ডিসপ্লের সাথে।
  • অপারেটিং সিস্টেম- এই মোবাইল চলবে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে।
  • প্রসেসর- এই স্মার্টফোন আসছে অক্টা- কোর মিডিয়াটেক Dimensity 700 চিপসেটের সাথে।
  • স্টোরেজ- Oppo A53s আসছে 6GB+128GB এবং 8GB +128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে।
  • ক্যামেরা- এই হ্যান্ডসেটে প্রাইমারি ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 13MP ক্যামেরা। সেইসঙ্গে রয়েছে দুটি 2MP সেন্সর। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 8MP ক্যামেরা।
  • ব্যাটারি- এই ফোনের ব্যাটারি স্পেসিফিকেশন হিসেবে রয়েছে 5,000 mAh ব্যাটারি।

Redmi Note 10T 5G

Redmi ব্র্যান্ডের এই 5G ফোন কেনা যাবে 14,999 টাকা।

  • ডিসপ্লে- এই স্মার্টফোন আসছে হাই কোয়ালিটির গোরিলা গ্লাস প্রটেকশন
  • অপারেটিং সিস্টেম- এই ডিভাইস কাজ করবে Android 11 নির্ভর MIUI 12 অপারেটিং সিস্টেমে।
  • প্রসেসর- এই ফোনে রয়েছে মিডিয়াটেক Dimensity 700 চিপসেট।
  • ক্যামেরা- এই হ্যান্ডসেটে রয়েছে 48MP হাই – রেজোলিউশন প্রাইমারি ক্যামেরা। আসছে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেপথ সেন্সরের সাথে। সেলফির জন্য রয়েছে 8MP ক্যামেরা।
  • স্টোরেজ- এই ফোন আসছে 4GB+64GB এবং 6GB+128GB স্টোরেজ অপশনের সাথে।

Realme Narzo 30 5G-র স্পেসিফিকেশন

Redmi ব্র্যান্ডের এই 5G ফোন কেনা যাবে 14,999 টাকা।

  • ডিসপ্লে- এই স্মার্টফোনে রয়েছে 6.5-inch HD+ (1080X2400 পিক্সেল)
  • অপারেটিং সিস্টেম- Android 11 ভিত্তিক Realme UI 2.0
  • প্রসেসর- এই ফোনে রয়েছে MediaTek Dimensity 700 5G
  • ক্যামেরা- এই হ্যান্ডসেটে রয়েছে 48+2+2MP। সেলফির জন্য রয়েছে 16MP।
  • স্টোরেজ- এই ফোনে মিলবে 6GB+128GB
  • ব্যাটারি- 5000 mAh

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo