ই-কমার্স সাইট অ্যামাজনে এখনও নবরাত্রি উপলক্ষে চলছে দুর্দান্ত সেল। অ্যামাজনে এখন চলছে “Extra Happiness Days” যা Amazon Great Indian Festival সেলের আওতায় রয়েছে। আপনি যদি মোবাইল ফটোগ্রাফি করতে ভালোবাসেন বা ভালো কোয়ালিটির ফ্রন্ট ক্যামেরায় নিজের কয়েকটা দারুণ সেলফি তুলতে চান। তবে অ্যামাজন সেল আপনার জন্য নিয়ে এসেছে 108MP ক্যামেরা সমেত স্মার্টফোন এক্কেবারে আপনার বাজেটের মধ্যে। এখন সেল উপলক্ষ্যে অ্যামাজন স্মার্টফোনের ওপর দিচ্ছে দারুণ ডিল। 108MP ক্যামেরা ফিচার সহ হ্যান্ডসেট কেনা যাবে মাত্র 18,000 টাকা থেকে। এছাড়া রয়েছে দারুণ সব এক্সচেঞ্জ অফার।
Survey
✅ Thank you for completing the survey!
অ্যামাজন “Extra Happiness Days” সেলে ক্রেতারা পাচ্ছেন একগুচ্ছ ব্যাঙ্ক অফার। অ্যাক্সিস ব্যাঙ্ক, সিটি ব্যাঙ্ক, অ্যামাজন পে আইসিআইসিআই এবং Induslnd ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিড কার্ড দিয়ে কেনাকাটা করলে 10% ডিসকাউন্ট। এছাড়া রয়েছে অ্যামাজন পে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে 10% ক্যাশব্যাকের সুযোগ।সেইসঙ্গে রয়েছে ফ্রি ডেলিভারির সুবিধা।
আসুন দেখে নেওয়া যাক, আজকের অ্যামাজনের দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি সমেত সেরা স্মার্টফোনের ডিলগুলি-
Redmi Note 10 Pro Max (Dark Night, 6GB RAM, 128GB Storage) 108MP Quad Camera I 120Hz Super Amoled Display
রেডমি ব্র্যান্ডের এই স্মার্টফোন অ্যামাজন থেকে এখন কেনা যাচ্ছে 18,999 টাকায়। আসল দাম রয়েছে 22,999 টাকা। এই স্মার্টফোন আসছে 108MP ক্যামেরা সমেত। এছাড়া এতে রয়েছে 8MP আলট্রা ওয়াইড, 2MP পোট্রেট এবং 5MP ম্যাক্রো ক্যামেরা। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 16MP সেন্সর। এই ডিভাইস আসছে 6GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজের সাথে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 512GB পর্যন্ত এক্সপ্যান্ড করা যাবে। এই হ্যান্ডসেটে রয়েছে স্ন্যাপড্রাগন 732G প্রসেসর। এছাড়া এই ফোন আসছে 6.67 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সঙ্গে। ব্যাটারি ফিচার হিসেবে এতে রয়েছে 5020mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জের সুবিধা সমেত। অ্যামাজন থেকে কিনতে পারেন।
Mi 11X Pro 5G (Cosmic Black, 8GB RAM, 256GB Storage) I Snapdragon 888 I 108MP Camera
এই স্মার্টফোন অ্যামাজনে কেনা যাচ্ছে 41,999 টাকায়। লিস্টিং প্রাইস রয়েছে 49,999 টাকা। এই মোবাইল আসছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে যেখানে রয়েছে 108MP প্রাইমারি ক্যামেরা। এছাড়া ক্যামেরা ফিচার হিসেবে রয়েছে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5MP সুপার ম্যাক্রো ক্যামেরা। এই ডিভাইসে সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 20MP ক্যামেরা। এই ফোন আসছে
Snapdragon 888 প্রসেসর সমেত। স্টোরেজ হিসেবে রয়েছে 8GB RAM এবং 256GB ইন্টারনাল। এই হ্যান্ডসেটে রয়েছে 6.67 ইঞ্চির স্ক্রিন এবং 4520mAh ব্যাটারি।
অ্যামাজন থেকে কিনতে পারেন।
OPPO Reno3 Pro (Sky White, 8GB RAM, 128GB Storage)
OPPO Reno3 Pro স্মার্টফোন অ্যামাজনের সেলে কেনা যাচ্ছে 25,449 টাকায়। লিস্টিংয়ে দাম রয়েছে 32,990 টাকা। এই মোবাইলে আসছে (64MP+ 13MP+ 8MP+2MP) কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে। এই ফোনের ক্যামেরায় পাওয়া যাবে 108MP ক্যামেরার মতো ইমেজের ফিচার। এছাড়া এই স্মার্টফোনে রয়েছে 44MP+ 2MP ডুয়াল পাঞ্চ হোল ক্যামেরা আলট্রা নাইট মোডের সাথে। এই মোবাইলে আসছে আলট্রা ডার্ক মোড, ম্যাক্রো শট, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং ডুয়াল লেন্স সমেত একাধিক ক্যামেরা স্পেসিফিকেশনের সাথে। এই স্মার্টফোনে রয়েছে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া রয়েছে 6.4 ইঞ্চির অ্যামোলয়েড ডিসপ্লে।
অ্যামাজন থেকে কিনতে পারেন।
OnePlus Nord 2 5G (Blue Haze, 8GB RAM, 128GB Storage)
অ্যামাজনের সেলে OnePlus Nord 2 5G স্মার্টফোন কেনা যাচ্ছে মাত্র 29,999 টাকায়। এই মোবাইলে রয়েছে 50MP+8MP+2MP ট্রিপল ক্যামেরা সেটআপ, Sony IMX 766 50MP প্রাইমারি সেন্সরের সাথে। এই হ্যান্ডসেট আসছে 32MP সেলফি ক্যামেরার সাথে। এই ডিভাইসের উন্নত ক্যামেরা ফিচার দেবে আলট্রা ক্লিয়ার ফটোগ্রাফ। এছাড়া রয়েছে ভিডিও এনহ্যান্সমেন্ট ফিচার, ফটো এনহ্যান্সমেন্ট ফিচার, উন্নত নাইটস্কেপ এবং পোট্রেট মোড। এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও ফিচার, গ্রুপ শট 2.0 , স্ক্রিন ফ্ল্যাশ প্রভৃতি। এই স্মার্টফোন আসছে 8GB RAM এবং 128GB স্টোরেজের সাথে। এছাড়া রয়েছে 6.43 ইঞ্চির ডিসপ্লে এবং 4,500 mAh ব্যাটারি ফিচার।
অ্যামাজন থেকে কিনতে পারেন।
iQOO 7 5G (Solid Ice Blue, 12GB RAM. 256GB Storage) I 3GB Extended RAM I Upto 12 Months No Cost EMI
iQOO 7 5G মোবাইলে অ্যামাজনের সেলে কেনা যাবে 33, 990 টাকায়। আসল দাম রয়েছে 39,999 টাকা। এই স্মার্টফোন আসছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সঙ্গে , যেখানে রয়েছে 48 MP Sony IMX598 প্রাইমারি সেন্সর। এই হ্যান্ডসেট চলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে এবং আসবে 5G কানেক্টিভিটির সাপোর্ট সমেত। এই ফোনে রয়েছে 6.62 ইঞ্চির ডিসপ্লে। এছাড়া ব্যাটারি ফিচার হিসেবে রয়েছে 4,400 mAh ব্যাটারি, ফাস্ট চার্জের সাপোর্ট সমেত।
অ্যামাজন থেকে কিনতে পারেন।