নতুন ফোন কিনবেন? তবে Amazon Sale-এ 15 হাজার টাকার কমে বিক্রি হবে এই সব দুর্দান্ত স্মার্টফোন
Amazon Great Indian Festival সেলে ডিসকাউন্টে 15 হাজার বাজেটে পাওয়া সেরা স্মার্টফোন কেনা যাবে
Amazon আগামী মাসের 3 তারিখ থেকে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2021 আয়োজন করতে চলেছে
Amazon Great Indian Festival সেল চলাকালীন স্মার্টফোনে প্রচুর অফার এবং ছাড় পাওয়া যাবে
Smartphones under 15000 in Amazon Sale: দেশের জনপ্রিয় ই-কমার্স সাইট Amazon আগামী মাসের 3 তারিখ থেকে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল 2021 আয়োজন করতে চলেছে। বর্তমানে, Amazon Great Indian Festival কতদিন চলবে তা কোম্পানি জানায়নি। এই আগামী সেলের বিষয়ে কোম্পানি অনেক স্মার্টফোনের ডিল প্রকাশ করেছে। সেল চলাকালীন স্মার্টফোনে প্রচুর অফার এবং ছাড় পাওয়া যাবে।
Surveyআপনি যদি নিজের জন্য একটি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তবে এখানে আমরা আপনাকে Amazon Great Indian Festival সেলে ডিসকাউন্টে 15 হাজার বাজেটে পাওয়া সেরা স্মার্টফোনের কথা বলছি। এখানে আমরা আপনাকে স্মার্টফোনের সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দিচ্ছি।
Realme Narzo 30 Specifications
Realme Narzo 30 ফোনে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। Realme Narzo 30 স্মার্টফোন MediaTek Helio G85 চিপসেট এর সাথে হাজির করা হবে। তবে Narzo 30 Pro স্মার্টফোন Dimensity 800U চিপসেট এর সাথে আনা হবে। এমনটি বলা হচ্ছে যে এই ফোন 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ এর সাথে চালু করা হবে। ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এর প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেল হবে। দ্বিতীয়টি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তৃতীয়টি হবে 2 মেগাপিক্সেল B&W সেন্সর। ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর থাকবে। এটিতে 5000mAh ব্যাটারি রয়েছে।
Realme Narzo 30 দাম
এই Realme Smartphone-এর 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট বর্তমানে 13,499 টাকায় বিক্রি হচ্ছে তবে এই মডেলে গ্রাহকরা বড় ডিসকাউন্ট পাবেন। তবে সেলে এই ফোনে কত ছাড় দেওয়া হবে তা এখনও জানা যায়নি। এখান থেকে কিনতে পারেন
Redmi Note 10S Specifications
Redmi Note 10S ফোনে 6.43-ইঞ্চি ফুল HD + AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটি MediaTek Helio G95 SoC সহ বাজারে আনা হয়েছে, যা ARM Mali G76 MC4 GPU-র সাথে যুক্ত করা। এটি 6GB RAM এর সাথে 64GB / 128GB ইন্টারনাল স্টোরেজ সহ কেনা পাওয়া যাবে। Redmi Note 10S স্মার্টফোনে কোয়াড-ক্যামেরা সেটআপ রয়েছে। প্রাইমারি সেন্সর হিসেবে ফোনটিতে একটি 64MP ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়া সেকেন্ডারি ক্যামেরার মধ্যে থাকছে একটি 8MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং আর একটি 2MP ডেপথ সেন্সর। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য এই ফোনের সামনে একটি 13MP ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে। এই স্মার্টফোনে একটি অত্যন্ত শক্তিশালী 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
Redmi Note 10S দাম
এই রেডমি স্মার্টফোনের 6 জিবি RAM এবং 128 জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্ট বর্তমানে 16,499 টাকায় বিক্রি হচ্ছে কিন্তু Amazon Sale গ্রাহকরা এই মডেলে ছাড় পাবেন। কত টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে তা এখনও বলা হয়েনি। এখান থেকে কিনতে পারেন
Redmi 9 Power Specifications
Redmi 9 Power ফোনে 6.53 ইঞ্চি ফুল HD+ ডট ড্রপ স্ক্রিন রয়েছে। হ্যান্ডসেটে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 662 প্রসেসর, অ্যাড্রেনো 610 জিপিইউ রয়েছে। ফোনে 64GB এবং 128GB ইনবিল্ট স্টোরেজের সাথে আসে। Redmi 9 Power-এ 48 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। Redmi Note 4G-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছিল। এই রেডমি ফোনের সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। হ্যান্ডসেটটিতে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18 ওয়াটের ফাস্ট চার্জিংকে সপোর্ট করে।
Redmi 9 Power দাম
দামের কথা বললে, সেল চলাকালীন, এই Redmi Smartphone 4 জিবি RAM এবং 64 জিবি স্টোরেজ মডেল বর্তমানে 11,499 টাকায় বিক্রি হচ্ছে, তবে গ্রাহকরা সেলে এই মডেলটিতে ছাড়ের সুবিধা পাবেন। কালার অপশনের কথা বললে, এই স্মার্টফোনটি ব্লজিং ব্লু, ইলেকট্রিক গ্রিন, ফায়ার রেড এবং মাইটি ব্ল্যাক -এ পাওয়া যাবে। এখান থেকে কিনতে পারেন
Samsung Galaxy M21 2021 Specifications
Samsung Galaxy M21 2021 Edition ফোনে 6.4-ইঞ্চি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। ফোনে অক্টা-কোর Exynos 9611 প্রসেসর, গ্রাফিক্সের জন্য Mali-G72 MP3 GPU, 6 জিবি LPDDR4x RAM এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ পাবেন। Galaxy M21 2021 Edition ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার প্রাইমারি লেন্স 48 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং তৃতীয় লেন্সটি 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। প্রাইমারি লেন্স স্যামসাং এর ISOCELL GM2। সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy M21 2021 দাম
দামের কথা বললে, সেলে এই Samsung Smartphone ছাড়ের পরে 12,499 টাকায় বিক্রির জন্য উপলব্ধ করা হবে। এখান থেকে কিনতে পারেন