আপনি যদি স্মার্টফোন কেনার কথা ভাবছে এবং আপনার বাজেট 20,000 টাকার কম হয় তবে এটাই সুযোগ। আসলে Samsung Galaxy F55 5G দুর্দান্ত ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি রিল এবং সেলফি ক্যামেরা হিসেবে একটি ভাল বিকল্প হতে পারে।
Survey
✅ Thank you for completing the survey!
ভারতে Samsung Galaxy F55 5G ফোনের দাম কত
বিশেষ জিনিস হল যে এই ফোনটি তার আসল দাম থেকে 8500 টাকা সস্তা হয় গেছে। লঞ্চের সময় এই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম 26,999 টাকা ছিল। এখন Amazon সাইটে ফোনের একই মডেলটি 18,499 টাকায় লিস্ট করা।
এছাড়া স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে 1000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। বলে দি যে ফোনে আপনি 924 টাকার ক্যাশব্যাকও পেতে পারেন। শুধু তাই নয়, গ্রাহকরা তাদের পুরনো ফোনে এক্সচেঞ্জ বোনাসও পেতে পারেন। বলে দি যে এক্সচেঞ্জ অফারে অতিরিক্ত ছাড় আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে রয়েছে 6.7-ইঞ্চির সুপার AMOLED প্লাস ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশ রেট, 1000 নিট ব্রাইটনেস লেভল সাপোর্ট করে। গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ সহ পেয়ার করা।
প্রসেসর হিসেবে আপনি এই ফোনে Snapdragon 7 Gen 1 চিপসেট পাবেন। ফট্রোগাফির ক্ষেত্রে ফোনে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এটি 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ একটি 5 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা সহ পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এই ফোনে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৫ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া যা 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile