7000mah battery phone Realme P4 5G get flipkart discount price under 25K
আপনি যদি অনেক সময় 25000 টাকার কম বাজেটে বড় ব্যাটারি একটি 5G ফোন কেনার কথা ভাবছেন? তাহলে Realme P4 5G আপনার জন্য একটি চমৎকার বিকল্প হতে পারে। এই ফোনে ই-কমার্স সাইটে দুর্দান্ত অফার দেওয়া হচ্ছে। কোম্পানি এই ফোনের ওপর দারুণ ছাড়ের পাশাপাশি বিশেষ ব্যাঙ্ক ও এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে।
ফিচার হিসেবে রিয়েলমি পি4 5জি ফোনে রয়েছে 7000mAh এর বিশাল ব্যাটারি, 6.77-ইঞ্চির ডিসপ্লে এবং মিডিয়াটেক প্রসেসরের মতো আকর্ষণীয় সব ফিচার। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবে থাকেন, তবে আসুন অফার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক…
আরও পড়ুন: আর কিছুক্ষনে শুরু হবে Nothing Phone 4b ফোনের সেল, সোজা 2000 টাকার বেশি ছাড়
রিয়েলমির এই দুর্দান্ত 5জি ফোনের দাম 40,999 টাকা তবে বর্তমানে ফোনটি ই-কমার্স সাইটে এই ফোনটি মাত্র 23,999 টাকায় কোনো ব্যাঙ্ক অফার ছাড়াই কেনার সুযোর রয়েছে। এই দামে ফোনের 6GB+128GB স্টোরেজ মডেল কেনা যাবে।
তবে এই ফোনটি ব্যাঙ্ক অফারের সাথে আরও সস্তা হয় যাবে। এতে Flipkart SBI, Flipkart Axis কার্ড পেমেন্টে 1200 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে ফোনের দাম আরও কমে 22,799 টাকা হয় যাবে। এছাড়া, এই ডিভাইসের ক্ষেত্রে 20,500 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পাওয়ার সুযোগ রয়েছে।
স্পেসিফিকেশনের কথা বললে, এতে রয়েছে 6.77-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট দেওয়া। পারফরম্যান্সের জন্য রিয়েলমি ফোনে MediaTek Dimensity 7400 Ultra 5G চিপসেট অফার করেছে কোম্পানি। এটি 8GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।
আরও পড়ুন: 10000mAh এর শক্তিশালী ব্যাটারি এবং 7 ইঞ্চি ডিসপ্লে সহ Redmi আনছে দুর্ধর্ষ স্মার্টফোন
ক্যামেরার ক্ষেত্রে, এতে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে এর সবচেয়ে বিশেষ ফিচার হলো এর বিশাল 7000mAh-এর Titan ব্যাটারি, যা 80W ফাস্ট চার্জিং সুবিধাও সাপোর্ট করে।