JioPhone2 য়ের প্রথম সেল সবে শেষ হয়েছে আর সেই সময়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সব ফোন সোল্ড আউট হয়ে গেছিল, আর এবার এই ডিভাইসটি আরও একবার 30 আগস্ট সেলের জন্য আসবে
JioPhone2 য়ের প্রথম সেল সবে শেষ হয়েছে আর সেই সময়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সব ফোন সোল্ড আউট হয়ে গেছিল। আর এবার এই ডিভাইসটি আরও একবার 30 আগস্ট সেলের জন্য আসবে।
Survey
✅ Thank you for completing the survey!
আপনাদের বলে রাখি যে JioPhone2 অনলাইনে jio.com য়ের মাধ্যমে 30 আগস্ট দুপুর 12টায় সেলের জন্য আসবে। আর এই ডিভাইসের দামের বিষয়ে যদি কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এর দাম 2,999টাকা রাখা হয়েছে।
আপনারা এই ডিভাইসে একটি হরাইজেন্টাল ডিসপ্লে পাবেন, আর এছাড়া এতে একটি ফুল কিবোর্ড দেওয়া হয়েছে। আর এও জানা গেছে যে JioPhone য়ের ইউজার্সরা ফেসবুক ইউটিউব আর গুগল ম্যাপের সাপোর্ট থাকবে। আর খুব তাড়াতাড়ি এটি হোয়াটসঅ্যাপের সাপোর্ট পাবে। আর এই ডিভাইসটি কবে এই সাপোর্ট পাবে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
এই ফোনে আপনারা এক্রতি 2.40 ইঞ্চির 240×320 পিক্সালের রেজিলিউশান যুক্ত ডিসপ্লে পাবেন। আর এছাড়া এই ফবনে 512MB র একটি র্যাম আছে আর এই ফোনের ইন্টারনাল স্টোরেজ 4GB। আর এই স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে।
এই ফোনে একটি 2 মেগাপিক্সালের প্রাইমারি ক্যামেরা আর 0.3 মেগাপিক্সালের একটি ফ্রন্ট ক্যামেরা আছে। এই ফোনে KaiOS য়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনে 2,000mAh য়ের ব্যাটারি আছে।