মাধুরী দীক্ষিতের (Madhuri Dixit) প্রথম ওয়েব সিরিজ দ্য ফেম গেম (The Fame Game) এবং কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) রিয়েলিটি শো লক আপ (Lock Upp) সহ বেশ কয়েকটি সিনেমা এবং ওয়েব সিরিজ (Web Series) গত সপ্তাহে OTT-তে রিলিজ হয়েছে। আপনি যদি কিছু নতুন সিনেমা বা শো দেখতে চাইছেন তবে এই বিকল্পগুলিকে আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। আসুন জেনে নেওয়া যাক সেই সম্পর্কে…
Survey
✅ Thank you for completing the survey!
THE FAME GAME
স্ট্রিমিং: Netflix
মাধুরী দীক্ষিতের OTT ডেবিউ ওয়েব সিরিজ Netflix এ মুক্তি পেয়েছে। আগে এই ওয়েব সিরিজের নাম ছিল Finding Anamika যা পরে 'The Fame Game' নাম করে দেওয়া হয়েছে। গল্পে, একজন সুপরিচিত অভিনেত্রী তার বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যায় এবং পুলিশ তাকে খুঁজতে শুরু করে।
LOVE HOSTEL
স্ট্রিমিং: Zee5
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন Sanya Malhotra এবং Vikrant Massey। গল্পে সদ্য বিবাহিত দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। আশু ও জ্যোতি একে অপরকে ভালোবাসে। দুই ধর্মের হওয়ার কারণে পরিবার মেনে নেয় না তাদের প্রেম। তারা সিদ্ধান্ত নেয় যে পরিবার থেকে দূরে থেকে নিজেরা বাঁচবে। তবে পরিবার তাদের পিছন ছাড়ে না।
LOCK UP
স্ট্রিমিং: ALT Balaji
Kangana Ranaut এর OTT ডেবিউ হতে চলেছে নতুন রিয়েলিটি শো এর মাধ্যমে। এই শোতে মোট 24 ঘন্টার এপিসোড হবে, যেখানে 16 বিতর্কিত সেলিব্রিটি প্রতিযোগী ভাগ নেবেন। শো শুরু হয়েছে গতকলা থেকে অর্থাৎ 27 ফেব্রুয়ারি থেকে।