Dell G15 AMD ল্যাপটপ মার্কেটে বিক্রি হবে 23 সেপ্টেম্বর থেকে। এই ল্যাপটপ মডেলের দাম শুরু হবে 82,990 টাকা থেকে। Dell G15(Intel) মডেলও বাজারে পাওয়া যাবে একই দিন থেকে। দাম শুরু হবে 94,990 টাকা থেকে।
Dell XPS15 মডেল এখন বাজারে মিলবে 2,23,990 টাকায় এবং XPS17 মডেলের দাম শুরু 2,64,490 টাকায়।
Alienware x15 মডেলের দাম শুরু 2,40,990 টাকা থেকে ও Alienware x17 ল্যাপটপ মডেল পাওয়া যাবে 2,90,990 টাকায়।
এই ল্যাপটপগুলি কেনা যাবে ডেলের এক্সক্লুসিভ স্টোর থেকে। এছাড়া বড় আউটলেট ও রিটেইল স্টোরে মিলবে এই ল্যাপটপ। 3 সেপ্টেম্বর থেকে ডেলের অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে Dell G15(Intel), G15(AMD), XPS15, XPS17, Alienware x15, Alienware x17 ল্যাপটপ মডেল।