Bigg Boss 16: আসছে সলমন খানের বিগ বস 16, এই দিন থেকে হবে শুরু

HIGHLIGHTS

শীঘ্রই চালু হবে সলমন খানের শো Bigg Boss 16

এখনও অফিসিয়ালি জানা যায়নি কবে থেকে চালু হবে এই শো, তবে বিভিন্ন সূত্রে দিনটি জানা গিয়েছে

এবার অ্যাকোয়া থিমে সেজে উঠেছে এই শোয়ের সেট

Bigg Boss 16: আসছে সলমন খানের বিগ বস 16, এই দিন থেকে হবে শুরু

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো হচ্ছে বিগ বস (Bigg Boss)। সেই শো আবার শুরু হতে চলেছে। এবার বিগ বসের ঘরের প্রতিযোগী কারা হবেন সেই দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছেন দর্শকরা। শীঘ্রই এই শোয়ের 16 সিজন (Bigg Boss 16) শুরু হতে চলেছে। তবে এখনও অবধি অফিসিয়ালি কিছু জানা যায়নি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কবে থেকে শুরু হচ্ছে Bigg Boss 16?

নানান সূত্র থেকে জানা গিয়েছে আগামী 1 অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিগ বস সিজন 16 (Bigg Boss 16)। সূত্রের খবর অনুযায়ী সেদিনই গ্র্যান্ড প্রিমিয়ার হবে এই শোয়ের। অন্য মতে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই শুরু হয়ে যাবে এই জনপ্রিয় শোয়ের 16 তম সিজন। ছোট পর্দায় দেখা যাবে সলমন খানকে (Salman Khan)। যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি তবে কানাঘুষোয় যে দিন জানা গিয়েছে আপাতত সেটা জেনেই দারুন খুশি দর্শকরা।

bigg boss16

এই বিষয়ে উল্লেখযোগ্য কারা এবারের সিজনের প্রতিযোগী হবেন সেটাও এখনও অফিসিয়ালি জানানো হয়নি। তবু সূত্রের তরফে জানা গিয়েছে বলিউডের ছোট পর্দার এক ঝাঁক বিখ্যাত তারকা থাকবেন প্রতিযোগী হিসেবে। দিব্যাঙ্কা ত্রিপাঠী (Divyanka Tripath), অর্জুন বিজলানি (Arjun Bijlani), প্রমুখদের নাম শোনা যাচ্ছে কানাঘুষোয়। তবে কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে এবারের বিগ বসের থিম। নেট মাধ্যমে সেই ছবি ফাঁস হয়ে যায়। দেখা যায় এবারের থিম হচ্ছে অ্যাকোয়া।

শোনা গিয়েছে এবার সঞ্চালনা করার জন্য সলমন খান তাঁর পারিশ্রমিক অনেকটাই বাড়িয়েছেন। শুধু তাই নয়, তিনি জানিয়েছেন পারিশ্রমিক না বাড়ালে সঞ্চালনা করবেন না তিনি।  নানান খবরই প্রকাশ্যে আসছে, এখন শুধু এটাই দেখার বিগ বস নির্মাতারা কবে এই শোয়ের শুরুর দিন অফিসিয়ালি ঘোষণা করেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo