রিয়েলমি শীঘ্রই ভারতে তার একটি আরও দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, যা কোম্পানি সম্ভবত Realme 16 5G নামে বাজারে আনতে পারে। এই নতুন ডিভাইসটি 16 সিরিজের লাইনআপের আওতায় চালু করা হবে। কোম্পানি এখন পর্যন্ত রিয়েলমি 16 ফোনের সমস্ত স্পেসিফিকেশন প্রকাশ করেনি, কিন্তু ডিভাইসের কিছু ফিচার লঞ্চের আগেই অনলাইনে প্রকাশ্যে আসতে শুরু করেছে।
Survey
✅ Thank you for completing the survey!
কোম্পানি এবার আপকামিং রিয়েলমি 16 স্মার্টফোনের ক্যামেরার স্পেসিফিকেশন উন্নত করার মধ্যেই সীমাবদ্ধ না থেকে, কোম্পানি সেলফি তোলার ক্ষেত্রে একটি ফিচারের ওপর বিশেষ জোর দিয়েছে। আসুন রিয়েলমি 16 ফোনের বিষয় বিস্তারিত জেনে নেওয়া যাক।
আপকামিং রিয়েলমির ডিভাইসটিকে সেলফি মিরর ফোন (Selfie Mirror Phone) হিসেবে প্রকাশিত করা হচ্ছে। এটি একটি এমন ফিচার যা সেলফি তোলার সময় ফ্রেম ঠিক করা এবং ছবি তোলা আরও সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ফিচারটি ইউজারদের রিয়ল টাইমে প্রিভিউ শট দেয়। এই ফোনের মাধ্যমে আপনি আপনার তোলা ছবির রিয়েল-টাইম বা সরাসরি প্রিভিউ দেখতে পাবেন।
রিয়েলমি 16 5জি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
আপকামিং রিয়েলমি ডিভাইসে 6.57 ইঞ্চির Full HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট 120Hz পর্যন্ত হতে পারে। সাথে এই ফোনে MediaTek Dimensity 6400 Turbo চিপসেট পাওয়া যাবে। ডিভাইসে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে একটি 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের মনোক্রোম ক্যামেরা থাকতে পারে।
শুধু তাই নয়, এই ফোনে সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দিতে রিয়েলমি 16 5জি ফোনে 7000mAh ব্যাটারিও থাকবে বলে আশা করা হচ্ছে। এটি 60W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং রিভার্স চার্জিং-এর সুবিধা অফার করবে। ডিভাইসে ধুল এবং জল থেকে সুরক্ষিত রাখতে এটি IP66 + IP68 + IP69 + IP69K রেটিং সহ আসতে পারে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile