Pathaan Motion Poster: প্রকাশ্যে এল পাঠান ছবিতে দীপিকার লুক, মুক্তি পেল প্রথম মোশন পোস্টার

HIGHLIGHTS

শাহরুখের পর এবার প্রকাশ্যে এল পাঠান ছবিতে দীপিকার লুক

মুক্তি পেল এই ছবির প্রথম মোশন পোস্টার

মোশন পোস্টার জুড়ে কেবলই দীপিকা

Pathaan Motion Poster: প্রকাশ্যে এল পাঠান ছবিতে দীপিকার লুক, মুক্তি পেল প্রথম মোশন পোস্টার

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আবারও বড় পর্দায় ফিরছেন কিং খান (king khan)। তবে শুধু শাহরুখ খান একা নন, তিনি ফিরছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটিকে সঙ্গে নিয়ে। Shahrukh Khan এবং দীপিকা পাড়ুকোন একসঙ্গে বড় পর্দায় আসছেন। Deepika Padukone একটা সময় শাহরুখ খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন, Om Shanti Om ছবির মাধ্যমে। দারুন জনপ্রিয় হয়েছিল তাঁদের এই জুটি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

দীর্ঘ বিরতি কাটিয়ে শাহরুখ আবারও ফিরছেন দীপিকার সঙ্গেই। তাঁদের আগামী ছবি ঘিরে ক্রমেই বাড়ছে উত্তেজনা। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে এই ছবির জন্য। আর সেই অপেক্ষা খানিক কমিয়ে মুক্তি পেল Pathaan ছবির প্রথম মোশন পোস্টার। সঙ্গে প্রকাশ্যে এল দীপিকার লুক। আর সেটা প্রকাশ্যে আসার পরেই রীতিমত ভাইরাল হয়ে যায়। শাহরুখ খানের লুক আগেই প্রকাশ্যে এসেছিল এবার এল দীপিকার। আর তা রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

এই ছবির সদ্য প্রকাশিত হওয়া মোশন পোস্টার জুড়ে কেবল অভিনেতা দীপিকা পাডুকোনকেই দেখা গিয়েছে। প্রথমবারের জন্য তাঁর লুক এই ছবিতে কেমন হবে সেটা প্রকাশ্যে এল। দুর্ধর্ষ লুকে সবার সামনে ধরা দিলেন দীপিকা। এর আগে দীপিকাকে এতটা বোল্ড লুকে দেখা যায়নি। এখানে তাঁকে দেখা গিয়েছে বন্দুক হাতে। দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে আছেন এবং আঙুল ট্রিগারে রয়েছে। এবং পলকেই বন্দুক থেকে ছিটকে এল গুলি। এই একটু ঝলকেই দীপিকার ভক্তরা মুগ্ধ হয়ে গিয়েছেন।

pathaan

শাহরুখ খান নিজে এই মোশন পোস্টার শেয়ার করেছেন তাঁর ভক্তকুলের সঙ্গে। শুধু তাই নয় সহ অভিনেতার প্রসংশা করে লিখেছেন তাঁর খুন করার জন্য বন্দুক ধরতে হয় না। আর অপেক্ষা মাত্র 6 মাস। শাখরুখের এই কথাটির সঙ্গে তাঁর ভক্তরাও একমত হয়েছেন। লুকেই দীপিকা শতশত ভক্তের মন কাড়তে পারেন তার জন্য বন্দুকের কি দরকার!

ক্রমশই যেন এই ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। আগামী বছর এই ছবিটি মুক্তি পেতে চলেছে। 25 জানুয়ারি 2023 সালে মুক্তি পাবে ছবিটি। এখন শুধু পর পর লুক প্রকাশ থেকে মোশন পোস্টার হয়ে ট্রেলার টিজার মুক্তি পাওয়ার পালা। ছবির কাজ শেষ হয়ে গিয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এর পাশাপাশি দীপিকা সবেই Prabhas এর বিপরীতে একটি ছবির কাজ শেষ করেছেন। যদিও সেই ছবির কাজ এখনও বেশ কিছুটা বাকি। আর এরই মাঝে তাঁর পাঠান ছবির লুক আলোড়ন ফেলে দিল। এখন বলিউডের (Bollywood) অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি। রণবীর সিংয়ের (Ranveer Singh) ঘরনী পারিশ্রমিকের দিক থেকেও বাকিদের পিছনে ফেলেছেন। এখন শুধু একটাই জিনিস দেখার, কে যেতে দক্ষিণ না বলিউড কারণ দীপিকার বিপরীতে দীপিকাই রয়েছেন!

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo