OnePlus -এর তরফে তাদের প্রথম ট্যাবলেট ভারতে লঞ্চ করা হল। এই ট্যাবলেটের নাম রাখা হয়েছে OnePlus Pad। এটি একটি মিড রেঞ্জের ট্যাবলেট। মনে করা হচ্ছে এটি Xiaomi Pad 5, Realme Pad X, ইত্যাদিকে টক্কর দেবে। এই ট্যাবলেটে গ্রাহকরা একটি মেটাল বডি দেখত পাবেন। সঙ্গে রিয়ার প্যানেলে থাকবে অ্যালুমিনিয়াম ফিনিশ। এই ট্যাবে আছে ফুল স্ক্রিন ডিসপ্লে। তবে এখানে বেজেল খুবই কম। এছাড়া এখানে গ্রাহকরা 144 Hz রিফ্রেশ রেট সহ একটি ডিসপ্লে পাবেন, সঙ্গে থাকবে MediaTek Dimensity 9000 প্রসেসর। এছাড়া একটি ব্যাপক ব্যাটারি থাকবে 9500 mAh -এর। এখানে 67W ফাস্ট চার্জিং এর সুবিধা মিলবে।
Survey
✅ Thank you for completing the survey!
ভারতে এই ট্যাবের দাম কত রাখা হয়েছে?
এখনও পর্যন্ত জানা যায়নি যে এই ট্যাবলেটের দাম ভারতে কত রাখা হয়েছে। তবে জানা গেছে যে এটিকে এপ্রিল থেকে প্রিবুক করা যাবে। এটির রঙে অনেকটাই OnePlus 11 -এর মতো হবে, অর্থাৎ হ্যালো গ্রিন।
Now for the juicy part. Say hello to our first ever tablet, the #OnePlusPad!
We went big and bold, but also kept things Fast and Smooth
It's also the world's first 7:5 screen tablet, especially calibrated for a more comfortable and convenient reading experience. pic.twitter.com/X30BRTR7mq
এটি একটি মিড রেঞ্জের ট্যাবলেট। OnePlus Pad- এ গ্রাহকরা পেয়ে যাবেন 144 Hz রিফ্রেশ রেট সহ একটি 11.6 ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে মিলবে 2.8K রেজোলিউশন সহ Dolby Vision, HDR 10+ -এর সাপোর্ট। এই ট্যাবলেট চলবে MediaTek Dimensity 9000 প্রসেসরের সাহায্যে। 12 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ট্যাবলেটে। 67W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ এখানে একটি 9510mAh ব্যাটারি থাকবে। এখানে 1 মাসের স্ট্যান্ডবাই টাইম মিলবে।
এই ট্যাবলেটে একটি রিয়ার ক্যামেরা আছে, এখানে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। সঙ্গে ফ্রন্ট ক্যামেরায় মিলবে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া গ্রাহকরা এই ট্যাবলেটে স্টাইলাস এবং কিবোর্ড যুক্ত করার জায়গা রয়েছে। এছাড়া এখানে Dolby Atmos এবং Dolby Vision -এর সাপোর্ট থাকবে।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile