Microsoft Outage Update: টানা 17 ঘন্টা বিভ্রাটের পর শুরু হল মাইক্রোসফট পরিষেবা, কী কারণ
বিশ্বব্যাপী Microsoft 365 পরিষেবা বিভ্রাটের পর মাইক্রোসফট এর পরিষেবাগুলি ধীরে ধীরে শুরু হতে চলেছে। মাইক্রোসফট জানিয়েছে যে, তারা এই বড় বিভ্রাটটি সমাধানের দিকে এগোচ্ছে এবং পরিষেবাটি ধীরে ধীরে আবার স্বাভাবিক করা হচ্ছে। 12 নভেম্বরের পর প্রায় 17 ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই বিভ্রাটের পর মাইক্রোসফট 365, আউটলুক (Outlook), কোপাইলট (Copilot) এবং অন্যান্য ক্লাউড পরিষেবাগুলো স্বাভাবিক হচ্ছে।
Microsoft Outage এর সমস্যার কারণ কি ছিল
সার্ভার জটিলতা এবং অতিরিক্ত ট্রাফিকের কারণে এই বিভ্রাট ঘটেছিল। মাইক্রোসফটের ইঞ্জিনিয়াররা ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোর ট্রাফিক অন্য সচল সার্ভারে সরিয়ে নেওয়ার কাজ করছেন।
সংস্থার মতে, তাদের সার্ভারের স্থিতিশীলতা উন্নত হয়েছে এবং আউটলুক মেইলবক্স অ্যাক্সেসের মতো গুরুত্বপূর্ণ ফিচারগুলো আবার কাজ করতে শুরু করেছে। আমরাও আমাদের আউটলুক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেছি, যা এখন সঠিকভাবে কাজ করছে। তবে, মাইক্রোসফট এখনও সম্পূর্ণ কাজ করার ঘোষণা দেয়নি।
যদিও পরিষেবাগুলো চালু হতে শুরু করেছে, তবে সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় লাগবে এবং কিছু কিছু ব্যবহারকারী এখনো সাময়িক সমস্যায় পড়তে পারেন।