Meta Facebook Instagram And Messenger Hit By Massive Global Down
Facebook and Instagram down: শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রজুড়ে অনেক ইউজাররা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যার সম্মুখীন হন। এই বিভ্রাট কেবল যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ভারতের কিছু ইউজারাও তাদের অ্যাকাউন্টে লগ-ইন করতে সমস্যার কথা জানিয়েছেন। ইউজারা জানান যে তারা তাদের ফিড রিফ্রেশ করতে পারছিলেন না এবং কনটেন্ট ঠিকমতো লোড হচ্ছিল না। মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জার সবকটিই এই বিভ্রাটের কবলে পড়েছিল। যোগাযোগ ও তথ্য শেয়ারের জন্য যারা এসব সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করেন, তারা এই বিভ্রাটের ফলে সমস্যায় পড়েন এবং দ্রুতই তাদের হতাশা প্রকাশের জন্য ‘এক্স’ (X) প্ল্যাটফর্মের দ্বারস্থ হন। এই খবর লেখার সময় পর্যন্ত মেটা এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি, ফলে ইউজাররা এক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছেন।
মোবাইল এবং ওয়েব, দুটিতেই ইনস্টাগ্রাম কাজ করছে না, অ্যাপে ফিড লোড হচ্ছে না এবং ওয়েব ভার্সনে ইউজাররা অ্যাকাউন্টে লগ-ইন করতে পারছেন না। এক্স প্ল্যাটফর্মে কিছু মানুষেরা WhatsApp নিয়েও সমস্যার কথা জানিয়েছেন, যদিও ভারতের ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপ কাজ করছে বলেই মনে হচ্ছে।
আরও পড়ুন: 20 হাজার টাকার কম দামে OnePlus আনতে পারে নতুন স্মার্টফোন, Amazon সাইটে হল স্পট
মেটার ফেসবুকও ডাউন এবং এর অ্যাপ ও ওয়েবসাইট দুটি ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে। তবে সমস্যাটি সব ইউজারদের আলাদা-আলাদা। কেউ কেউ তাদের ফিড রিফ্রেশ করতে পারছেন না, আবার অনেকে অ্যাকাউন্টে লগ-ইনই করতে পারছেন না।
Elon Musk To Mark Zuckerberg After Facebook and Instagram Both are down.. X/ Twitter Is Better..!!
— MAHIMUL ISLAM RAHIM (@MAHIMULX) June 12, 2026
#instagramdown #facebookdown #instagram #Twitter #Facebook pic.twitter.com/ShT5zhWGgM
Everyone arriving on X to check if Facebook and Instagram are down… 👀🍿
— COBRA 🐍 (@MangaCobra) June 12, 2026
“Yep… it’s not just me.” 😂#FacebookDown #InstagramDown #MetaDown #XTwitter #Twitter #SocialMedia #Outage #Meme #Trending pic.twitter.com/semeJLYfIg
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘x’-এ হাজার হাজার মানুষ ফেসবুক ও ইনস্টাগ্রামের এই বিভ্রাটের কথা জানিয়েছেন। ‘ডাউনডিটেক্টর’ (Downdetector) ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এই বিভ্রাট শুরু হয়েছে 7টা 30 মিনিটে।
আরও পড়ুন: 2000 টাকা পর্যন্ত সস্তা পাওয়া যাচ্ছে Motorola এর দুটি 5G স্মার্টফোন, লিমিটেড টাইম অফার