50+ Happy Fathers Day 2026 Wishes Bengali: মায়ের আঁচলের কথা সবাই বলে। কবিতায়, গানে, গল্পে – মায়ের ভালোবাসার কথা লেখা হয় পাতার পর পাতা। কিন্তু বাবা? বাবা থাকেন নীরবে। আড়ালে। ভোরবেলা বেরিয়ে যান, রাতে ফেরেন – মাঝে কতটা পথ হাঁটেন, কতটা চাপ বুকে চেপে রাখেন, সেটা কেউ জিজ্ঞেস করে না। বাবাও বলেন না। বাবার ভালোবাসা অনেকটা শিকড়ের মতো – দেখা যায় না, কিন্তু না থাকলে গাছ দাঁড়িয়ে থাকতে পারে না। ছোটবেলায় কাঁধে চড়িয়ে মেলায় নিয়ে যাওয়া সেই মানুষটা, রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় চুপচাপ এক গ্লাস দুধ রেখে যাওয়া সেই মানুষটা, জীবনের প্রথম সাইকেল চালাতে শেখার দিন পেছন থেকে ধরে রাখা সেই মানুষটা – এই মানুষটার জন্য বছরে একটাই দিন আলাদা করে রাখা হয়েছে। আজ সেই দিন – বাবা দিবস। ফাদার্স ডে বা বাবা দিবসের জন্য নিচে 50টিরও বেশি শুভেচ্ছা বার্তা দেওয়া হলো। আপনি আপনার পছন্দেরমতো এগুলো বেছে নিতে পারেন:
50+ Happy Fathers Day 2026 Wishes Bengali: বাবাকে বাংলায় শুভেচ্ছা পাঠিয়ে দিন
বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা (সাধারণ বার্তা)
- শুভ বাবা দিবস! আমার জীবনের প্রতিটি পদক্ষেপে পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ।
- পৃথিবীর সেরা বাবাকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
- তুমি শুধু আমার বাবা নও, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। শুভ বাবা দিবস!
- আমার পৃথিবীটা অনেক সুন্দর, কারণ তুমি আছো। ভালোবাসা নিও বাবা।
- তোমাকে বাবা হিসেবে পেয়ে আমি গর্বিত। শুভ বাবা দিবস।
- আমার জীবনের প্রতিটি সাফল্যের পেছনে তোমার অবদান সবচেয়ে বেশি। শুভ বাবা দিবস!
- তোমার মতো বাবা পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমাকে অনেক ভালোবাসি।
- আমার সব আবদার হাসিমুখে মেনে নেওয়ার জন্য ধন্যবাদ। শুভ বাবা দিবস।
- তুমি আমার শক্তির উৎস, আমার অনুপ্রেরণা। শুভ বাবা দিবস বাবা।
- আমার পৃথিবীতে তোমার ছায়া যেন সারাজীবন থাকে। শুভ বাবা দিবস।
আরও পড়ুন: Fathers day 2026 gift: ফাদার্স ডে উপলক্ষে বাবা গিফট করুন এই 5টি টেক গ্যাজেট, লাইফ হবে ইজি
আবেগপ্রবণ ও হৃদয়স্পর্শী বার্তা
- বাবা, তুমি আমার মাথার উপরের ছাদ, যা আমাকে রোদ-বৃষ্টি থেকে আগলে রাখে।
- হাজারো সমস্যায় জর্জরিত হলেও তুমি হাসিমুখে আমাদের সব প্রয়োজন মেটাও। তুমিই আসল সুপারহিরো।
- আমার প্রথম শিক্ষক তুমি, জীবনের মানে তোমার কাছেই শিখেছি।
- তুমি নেই বলে আজ আমি যা কিছু অর্জন করেছি, তা সম্ভব হতো না। তোমাকে খুব মিস করি বাবা।
- আমার প্রতিটি দীর্ঘশ্বাসের কারণ তুমি জানো, আবার সেই কষ্ট দূর করার উপায়ও তোমার কাছেই থাকে।
- হাজার বার জন্ম নিলেও আমি তোমাকেই বাবা হিসেবে চাই।
- তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে আজ এই মানুষটি তৈরি করেছে।
- পৃথিবীর সব ঐশ্বর্য একদিকে আর তোমার একটা হাসি আরেকদিকে। তোমার হাসিই আমার কাছে সব।
- তুমি আমাকে শিখিয়েছো কীভাবে শক্ত হতে হয়, কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়।
- ঈশ্বর যেন পৃথিবীর সব বাবাকে সুস্থ ও ভালো রাখেন।
ছোট ও মিষ্টি বার্তা (সোশ্যাল মিডিয়ার জন্য)
- শুভ বাবা দিবস, আমার সুপারহিরো!
- পৃথিবীর সেরা বাবাকে ভালোবাসা।
- হ্যাপি ফাদার্স ডে, বাবা! তুমিই সেরা।
- আমার জীবনের নায়ক তুমি।
- শুভ বাবা দিবস! তুমি আমার সব।
- তোমাকে অনেক ভালোবাসি বাবা!
- সবসময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ।
- হ্যাপি ফাদার্স ডে টু মাই রোল মডেল।
- সেরা বাবার জন্য ভালোবাসা।
- তুমি আমার দুনিয়া। শুভ বাবা দিবস।
অনুপ্রেরণামূলক উক্তি
- বাবা মানেই নির্ভরতার অন্য নাম।
- একজন বাবার ভালোবাসা হলো পাহাড়ের মতো স্থির এবং সমুদ্রের মতো গভীর।
- পৃথিবীর সবচেয়ে বড় উপহার হলো একজন যত্নশীল বাবা।
- বাবা সেই ব্যক্তি, যিনি আমাদের জীবনের প্রথম পথপ্রদর্শক।
- একজন সফল সন্তানের পেছনে একজন বাবার নীরব ত্যাগের গল্প লুকিয়ে থাকে।
- বাবা, তুমি আমার কাছে শিখার সেরা বই।
- তুমি আমার জীবনের সেই আলো, যা কখনোই নিভে যায় না।
- জীবন যুদ্ধের সারথি আমার বাবা।
- বাবা মানেই এক নিরাপদ আশ্রয়।
- তুমি আমার কাছে সবসময় সেরা উদাহরণ হয়ে থাকবে।
মজার ও হালকা মেজাজের শুভেচ্ছা
- শুভ বাবা দিবস! আমাকে মানুষ করার জন্য অনেক ধৈর্য দেখানোর জন্য তোমাকে ধন্যবাদ!
- আমি তোমার মতোই বুদ্ধিমান, তাই না বাবা? শুভ বাবা দিবস!
- শুভ বাবা দিবস সেই ব্যক্তিকে, যার ক্রেডিট কার্ড সবসময় আমার জন্য খোলা!
- বাবা, আমি জানি আমি একটু দুষ্টু, কিন্তু আমি জানি তুমি আমাকে কতটা ভালোবাসো!
- শুভ বাবা দিবস! আমার মতো সন্তান পাওয়া তোমার ভাগ্যেরই ফল!
- তুমি আমার জীবনের সব সমস্যার সমাধান করার মেশিন। শুভ বাবা দিবস!
- আশা করি আজকের দিনটি তোমার জন্য খুব আরামের হবে-অবশ্যই আমি কোনো ঝামেলা না করলে!
- শুভ বাবা দিবস! আমার সব ভুলগুলো সহ্য করার জন্য তোমাকে মেডেল দেওয়া উচিত।
- আমার শৈশবের সব ভাঙা খেলনা ঠিক করার জন্য তোমাকে ধন্যবাদ।
- তুমি শুধু আমার বাবা নও, আমার জীবনের সেরা পার্টনার ইন ক্রাইম!
বিশেষ কিছু শুভেচ্ছা
- দূরে থাকলেও তোমার আশীর্বাদ সবসময় আমার সাথে আছে। শুভ বাবা দিবস বাবা।
- তুমি ছিলে, আছো এবং থাকবে আমার জীবনের শ্রেষ্ঠ পুরুষ।
- আজকের দিনটি তোমার জন্য অনেক আনন্দময় হোক।
- তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার।
- আমি আজকের দিনটি তোমার মতো একজন অসাধারণ মানুষের সাথে উদযাপন করতে পেরে ধন্য।