Jio 299 vs BSNL 299 Recharge plan offer double data and extra validity benefits compare
Jio 299 vs BSNL 299 Recharge plan: দেশের টেলিকম বাজারে বেসরকারি সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম ধীরে ধীরে বাড়িয়ে চলেছে। কোথাও প্ল্যানের দাম বাড়ানো হচ্ছে, আবার কোথাও একই দামে সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে। ফলে বেশি ডেটা বা বেশি দিনের ভ্যালিডিটি চাইলে গ্রাহকদের অনেক সময় তুলনামূলক দামি রিচার্জ বেছে নিতে হচ্ছে। এর মধ্যেই সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এর একটি প্রিপেইড প্ল্যান নজর কাড়ছে। মাত্র 299 টাকায় এই প্ল্যানে প্রতিদিন 3 জিবি ডেটার পাশাপাশি আনলিমিটেড কলিং এবং SMS-এর সুবিধা পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি, একই দামের জিওর প্ল্যানে প্রতিদিন পাওয়া যাচ্ছে 1.5 জিবি ডেটা। অর্থাৎ ডেটার হিসাবে বিএসএনএল-এর প্ল্যানটি অনেকটাই এগিয়ে।
যাঁদের প্রতিদিন প্রচুর মোবাইল ডেটা প্রয়োজন, তাঁদের জন্য বিএসএনএল এর 299 টাকার প্ল্যানটি বেশ পছন্দ হতে পারে। এই রিচার্জে 30 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। অর্থাৎ পুরো এক মাস ধরে প্রতিদিন 3 জিবি করে হাই-স্পিড ডেটা ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: 400 টাকার কম দামে Airtel এর চারটি সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান, মিলবে আনলিমিটেড 5G ডেটা সহ কলিংও
হিসাব করলে 30 দিনে মোট 90 জিবি ডেটা পাওয়া যাচ্ছে। নির্ধারিত প্রতিদিনের ডেটা শেষ হয়ে গেলেও ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ হবে না। এরপর 40kbps স্পিডে ডেটা ব্যবহার করা যাবে।
ডেটার পাশাপাশি এই প্ল্যানে দেশের যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও STD কলিং এবং প্রতিদিন 100 SMS এর সুবিধাও রয়েছে। এছাড়াও BSNLTV-এর মাধ্যমে বিনামূল্যে এন্টারটেইনমেন্ট TV অ্যাক্সেস পাওয়া যাচ্ছে।
অন্যদিকে, জিওর 299 টাকার প্রিপেইড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এখানে প্রতিদিন 1.5 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS দেওয়া হয়।
অর্থাৎ 299 টাকা খরচ করেই বিএসএনএল গ্রাহকরা জিওর তুলনায় প্রতিদিন দ্বিগুণ ডেটা পাচ্ছেন। শুধু তাই নয়, বিএসএনএল এর প্ল্যানে ভ্যালিডিটিও 2 দিন বেশি দেওয়া হয়। 30 দিনে বিএসএনএল এর মোট ডেটা দাঁড়ায় 90 জিবি, যেখানে জিওর 28 দিনের হিসাবে মোট ডেটা 42 জিবি।
তবে জিওর প্ল্যানেও কিছু অতিরিক্ত সুবিধা রয়েছে। এর সঙ্গে JioHotstar-এর মোবাইল সাবস্ক্রিপশন এবং Google Gemini-এর 18 মাসের ফ্রি Pro প্ল্যান পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ফলে শুধুমাত্র ডেটার হিসাব করলে বিএসএনএল এগিয়ে থাকলেও অতিরিক্ত ডিজিটাল সুবিধার ক্ষেত্রে জিও-র প্ল্যানেরও আলাদা সুবিধা রয়েছে।
যাঁদের প্রতিদিন বেশি ডেটা প্রয়োজন, তাঁদের জন্য 299 টাকার বিএসএনএল রিচার্জটি বেশ কাজে আসতে পারে। বিশেষ করে Work From Home, নিয়মিত ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার কিংবা যাঁরা বেশি ডেটা খরচ করেন, তাঁদের কাছে 3 জিবি দৈনিক ডেটা বড় সুবিধা হতে পারে।
সব মিলিয়ে, একই 299 টাকা খরচ করে যদি মূল লক্ষ্য হয় বেশি ডেটা এবং দীর্ঘ ভ্যালিডিটি, তাহলে বিএসএনএল-এর এই প্ল্যানটি জিওর 299 টাকার রিচার্জের তুলনায় বেশ এগিয়ে। তবে জিও-র অতিরিক্ত OTT ও Gemini-এর মতো সুবিধাগুলিও মাথায় রাখতে হবে।