১ জুন থেকে বন্ধ হচ্ছে Google Photos-এর Free Storage, দেখে নিন সেরা 4 অপশন কী কী

HIGHLIGHTS

১ জুন থেকে Google Photos এর আনলিমিটেড স্টোরেজ ফিচার শেষ হচ্ছে

হাই-কোয়ালিটি ফটোজ বা ভিডিও আপলোড করার জন্য Google One সাবস্ক্রাইব করতে হবে

গুগল-এর 15GB স্টোরেজের মধ্যে Google Photos ছাড়াও Drive, Gmail ও কোম্পানির বাদ বাকি সব সার্ভিস থাকবে

১ জুন থেকে বন্ধ হচ্ছে Google Photos-এর Free Storage, দেখে নিন সেরা 4 অপশন কী কী

Google Photos Alternatives: ১ জুন অর্থাৎ কাল থেকে গুগল ফটোজ (Google Photos) এর আনলিমিটেড স্টোরেজ ফিচার শেষ হচ্ছে। এর পরে আপনাকে হাই-কোয়ালিটি ফটোজ বা ভিডিও আপলোড করার জন্য Google One সাবস্ক্রাইব করতে হবে। তবে বলে দি যে Google Photos-এ 15GB স্টোরেজ বিনামূল্যে পাবেন সব গ্রাহকরা। গুগল-এর এই 15GB স্টোরেজের মধ্যে Google Photos ছাড়াও  Drive, Gmail ও কোম্পানির বাদ বাকি সব সার্ভিস থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Google One এর সাবস্ক্রিপশনের দাম সম্পর্কে কথা বললে, গ্রাহকদের 100GB স্টোরেজের জন্য মাসে 130 টাকা, যা বছরে 1,300 টাকা দিতে হবে। এছাড়া 200GB স্টোরেজের জন্য প্রতি মাসে 210 টাকা দিতে হবে। যা এক বছরের জন্য 2,100 টাকা খরচ হবে। 2TB স্টোরেজের জন্য মাসে 650 টাকা দিতে হবে, যা এক বছরের জন্য 6,500 টাকা দিতে হবে। গ্রাহকদের 10TB-র জন্য 3,250 টাকা দিতে হবে।

তবে Google One ছাড়াও বাজারে অন্যান্য অনেক অপশন রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন। এখানে আমরা আপনাকে Google One বা Google Photos এর বিকল্পগুলি সম্পর্কে জানাবো যা গুগল ওয়ানের বিকল্প হিসাবে ব্যবহার করা যেতে পারে।

DigiBoxx:

এটি একটি ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্ম যা 20GB ফ্রি স্পেস বা স্টোরেজ দেয়। এটি জিমেইল ইন্টিগ্রেশন, আনলিমিটেড এক্সটার্নাল কোলাবরেশন এবং এন্ড-টু-এন্ড এনক্রিপশনও অফার করে। DigiBoxx-এর বেসিক প্ল্যানটি প্রতি মাসে 30 টাকা যা 100GB স্টোরেজ দেব। এছাড়া এর বার্ষিক প্ল্যান 360 টাকা পরবে।

Microsoft OneDrive:

এটি মাইক্রোসফ্টের ক্লাউড স্টোরেজ সার্ভিস। এই ক্লাউড সার্ভিস অটো ব্যাক-আপ, অটো সিঙ্কের মতো ফিচার্স অফার করে। 5GB ফ্রি স্টোরেজ দেওয়া হয়ে এতে। তবে 100GB স্টোরেজের জন্য মাসে 140 টাকা খরচ করতে হবে। তবে আপনার কাছে যদি Microsoft 365 এর সাবস্ক্রিপশন থাকে তবে আপনার আলাদা করে OneDrive সাবস্ক্রিপশন নেওয়ার দরকার নেই কারণ আপনি এতে 1TB ফ্রি স্টোরেজ পাবেন।

Apple iCloud এবং Apple One:

আপনি iCloud প্ল্যান বা Apple One বান্ডল্ড সাবস্ক্রিপশন সার্ভিসের মধ্যে যে কোনও নিতে পারেন। Apple One-এ আপনাকে iCloud স্টোরেজের সাথে Apple Arcade, TV+ এবং Music অ্যাক্সেস দেওয়া হয়। iCloud স্টোরেজ প্ল্যান 75 টাকায় কেনা যাবে, যাতে 50GB স্টোরেজ দেওয়া হয়। একই সময়ে, আপনাকে 200GB জন্য 219 টাকা এবং 2TB-র জন্য 749 ​​টাকা দিতে হবে। এই টাকা আপনাকে প্রতি মাসে হিসাবে দিতে হবে। Apple One সম্পর্কে কথা বললে আপনাকে 50GB-র জন্য প্রতি মাসে 195 টাকা দিতে হবে। এছাড়া 200GB স্টোরেজের জন্য, প্রতি মাসে 365 টাকা দিতে হবে।

Degoo:

Google Photos-এর বিকল্পে আপনি Degoo ব্যবহার করতে পারেন। এটি 100GB ফ্রি ক্লাউড স্পেস অফার করে। সংস্থার দাবি করেছে যে এখানকার ফাইলগুলি এন্ড-টু-এন্ড এনক্রিপশন  করা আছে। এর 500GB স্টোরেজের প্ল্যানের দাম 2.99 ডলার অর্থাৎ প্রায় 220 টাকা খরচ হবে। এছাড়া এর 10TB প্ল্যানের দাম 9.99 ডলার যা প্রায় 735 টাকা। এই খরচ প্রতি মাসের হিসাবে করতে হবে। বলে দি যে এর ফ্রি ভার্সন বিজ্ঞাপন সহ আসে। এছাড়া বিজ্ঞাপন-মুক্ত সার্ভিস এর জন্য পেড ক্লাউড সার্ভিস নিতে হবে।

Digit.in
Logo
Digit.in
Logo