Google লঞ্চ করল AI ভিত্তিক নতুন অ্যাপ, তৈরি করবে নতুন গল্প এবং ভিডিও
Google নিয়ে হাজির হল একটি নতুন অ্যাপ যা Dreambeans নামে আনা হয়েছে। গুগল ড্রিমবিনস হলো গুগল ল্যাবসের (Google Labs) তৈরি একটি নতুন AI তে চলা পার্সোনাল স্টোরি ফিড মোবাইল অ্যাপ। এই অ্যাপটি ইউজারদের প্রতিদিনের জীবন ও পছন্দের ওপর ভিত্তি করে পার্সোনালাইজড বা ব্যক্তিগতকৃত ইলাস্ট্রেটেড স্টোরি (ছবি সহ গল্প) তৈরি করে। অ্যাপটি সম্প্রতি ভারতে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। এই অ্যাপটি বাংলা ভাষা সহ মোট 14টি ভাষা সাপোর্ট করে।
ইউজাররা অ্যাপের সেটিংসে গিয়ে বাংলা ভাষা সেলেক্ট করলে, তাদের পুরো ব্যক্তিগত স্টোরি কালেকশনটি সম্পূর্ণ বাংলাতেই তৈরি হবে।
Google Dreambeans কীভাবে কাজ করে?
ব্যক্তিগত গল্পের বই: এটি আপনার প্রতিদিনের অনলাইন অ্যাক্টিভিটি এবং পছন্দের বিষয়গুলোকে স্টোর করে চমৎকার ইলাস্ট্রেটেড বা কমিক-স্টাইল গল্পে তৈরি করবে।
ডেটা কানেকশন: ইউজারদের পারমিশন নিয়ে এই অ্যাপটি জিমেইল, গুগল ক্যালেন্ডার, গুগল ফটোজ , ইউটিউব এবং সার্চ হিস্ট্রির মতো বিভিন্ন গুগল সেবার ডেটা কানেক্ট করে।
ওভারনাইট প্রসেসিং: ইউজাররা যখন রাতে ঘুমান, তখন ব্যাকগ্রাউন্ডে এআই এই সমস্ত ডেটা প্রসেস করে এবং আপনার প্রয়োজনীয় আপডেটগুলো সাজায়।
গল্পগুলোকে আরও আকর্ষণীয় করতে Google-এর সাম্প্রতিক AI মডেল (যেমন- 'ন্যানো ব্যানানা ২') এবং ছবি অ্যানিমেট করার জন্য 'Veo' ভিডিও-জেনারেশন মডেল ব্যবহার করা হয়েছে।
শেয়ার ও বুকমার্ক: আপনার পছন্দের গল্পগুলো আপনি বুকমার্ক করে রাখতে পারবেন এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন।
কীভাবে ব্যবহার করবেন?
অ্যাপটি Android এবং iOS দুটি ডিভাইসে পাওয়া যাবে।
গুগল প্লে স্টোর (Google Play Store) অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে।
শুধুমাত্র 18 বছর বা তার বেশি বয়সী ইউজার এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
অ্যাপে ইংরেজি, হিন্দি, বাংলার মতো 14টি ভাষা থাকলেও, একবারে যেকোনো একটি ভাষাই বেছে নেওয়া যাবে।