এখনই আপডেট করুন Google Chrome ব্রাউজার, Cert-In জারি করেছে সতর্কতা

HIGHLIGHTS

ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) একটি সতর্কতা জারি করে ব্যবহারকারীদের পুরানো ক্রোম ব্রাউজারকে রিপ্লেস করার পরামর্শও জারি করেছে

Google Chorme browser 88.0.4324.146 থেকে পুরানো ভার্সন ব্যবহার করেন তবে এক্ষুনি আপডেট করে নিন

গুগল Chrome 89 এর বিটা মডেলটি রোল আউট করা হয়েছে

এখনই আপডেট করুন Google Chrome ব্রাউজার, Cert-In জারি করেছে সতর্কতা

Windows, Mac এবং Linux প্ল্যাটফর্মে গুগল ক্রোম ব্রাউজারে অনেকগুলি ত্রুটি দেখা গিয়েছে। আপনি যদি ক্রোম ব্রাউজার 88.0.4324.146 থেকে পুরানো ভার্সন ব্যবহার করেন তবে এক্ষুনি আপডেট করে নিন। ইউজারদের পরামর্শ দেওয়া হয়েছে যে পুরানো ক্রোম ভার্সনকে অবিলম্বে লেটেস্ট ভার্সনে আপডেট করার। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT-In) একটি  সতর্কতা জারি করে ব্যবহারকারীদের পুরানো ক্রোম ব্রাউজারকে রিপ্লেস করার পরামর্শও জারি করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

CERT-In তার এডভাইজারিতে বলেছে,"Google Chorme-এ একাধিক ত্রুটি দেখা গিয়েছে যা ব্যবহার করে হ্যাকার দ্বারা টারগেটেড সিস্টেমে আর্বিটরি কোড এক্সিকিউটিভ করার জন্য করতে পারে। এডভাইজারিতে উল্লেখ করা হয়েছে যে এই ত্রুটিটি কাজে লাগিয়ে হ্যাকাররা আর্বিটরি কোড প্রয়োগ করে সিস্টেমের ডেটা দেখতে এবং পরিবর্তন করা ছাড়া ডিলিটও করতে পারে।

গুগল এই ভুল স্বীকার করে জানিয়েছে যে নতুন ক্রোম সংস্করণে 6টি সেফটি ফিক্স দেওয়া রয়েছে যা এক্সটেরিয়র রিসার্চারও সমন্বিত করেছেন।

এছাড়া, গুগল Chrome 89 এর বিটা মডেলটি রোল আউট করা হয়েছে। আসন্ন ক্রোম ভার্সনে Privacy Sandbox এর সাথে অনেক নতুন অপশন দেওয়া যেতে পারে। Chrome 89-এ নতুন ট্যাপ পেজে Discover Feed কে মোডিফাই করে ফিরিয়ে নেওয়ার দাবি করা হয়েছে। তবে এর ডিজাইন আগের মতোই হবে বলে আশা করা হচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo