E-Aadhaar App : বাড়ি বসেই সহজে হবে আধার কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর আপডেট, আসছে নতুন আধার অ্যাপ

E-Aadhaar App : বাড়ি বসেই সহজে হবে আধার কার্ডে নাম, ঠিকানা, মোবাইল নম্বর আপডেট, আসছে নতুন আধার অ্যাপ

Aadhaar Card আপডেট করা এখন খুবই সহজ হবে। ভারতে আধার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হিসেবে কাজ করে। যদি কোনও ত্রুটি দেখা দেয়, তাহলে ইউজারকে এটি আপডেট করার জন্য আধার কেন্দ্রে যেতে হবে। এই প্রক্রিয়ায় অনেক সময় লাগে এবং বারবার সরকারী অফিসে যেতে হয়। কিন্তু এখন আর তা হবে না। সরকার আপনার ঘরে বসেই আধারের বিভিন্ন তথ্য আপডেট করার জন্য e-Aadhaar App অ্যাপ চালু করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

বাড়ি বসেই করা যাবে সহজে Aadhaar Card আপডেট

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) একটি অ্যাপ লঞ্চ করছে যা বাড়ি বসেই আপডেট করা যাবে। আপকামিং ই-আধার অ্যাপ (e-Aadhaar App) নামে আসবে। এই অ্যাপের মাধ্যমে ইউজাররা বাড়ি বসেই তাদের জন্ম তারিখ, ফোন নম্বর, এবং বাড়ির ঠিকানা আধারে আপডেট করতে পারবেন। এই কাজের জন্য আপনাকে আর কোনও আধার সেবা কেন্দ্র বা আধার কেন্দ্রে যেতে হবে না।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ভারতে আসছে OnePlus 15 স্মাটফোন, কেমন হবে দাম, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সহ বাকি ফিচার জানুন

AI সাপোর্ট সহ আসবে নতুন আধার অ্যাপ

নতুন ই-আধার অ্যাপের মাধ্যমে গ্রাহকরা তাদের আধার কার্ডের তথ্য সহজেই আপডেট করার সুযোগ পাবেন। এই অ্যাপটি Android এবং iOS দুটি প্ল্যাটফর্মেই কাজ করবে। বলা হচ্ছে যে এই অ্যাপ AI সহ আসবে, যা আধারকে আরও সুরক্ষিত রাখবে।

কারণ ইউজারদের ভেরিফিকেশন উন্নতভাবে করবে। এতে ফেস রিকগনিশন ফিচারও থাকবে। খবর অনুযায়ী, এই অ্যাপটি 2025 এর শেষ পর্যন্ত লঞ্চ করা যেতে পারে।

আরও পড়ুন: শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সহ Vivo ভারতে আনল 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo