e-Aadhaar App: বাড়ি বসেই আধার কার্ডে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর আপডেট করা হবে খুব সহজ
ভারত সরকার আধার সম্পর্কিত পরিষেবাগুলিকে আরও সহজ করার জন্য একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসলে UIDAI তৈরি করছে e Aadhaar app নতুন অ্যাপ, যার মাধ্যমে ইউজাররা শীঘ্রই তাদের স্মার্টফোন থেকে সরাসরি আধার-সম্পর্কিত অনেক কাজ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে, ইউজারদের আর আধার পরিষেবা কেন্দ্রে যেতে হবে না বা ছোটখাটো পরিবর্তন বা সংশোধনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।
রিপোর্ট অনুযায়ী, এই অ্যাপটি এই বছরের শেষ নাগাদ চালু হতে পারে। তবে, এটির লঞ্চ সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। আসুন জেনে নেওয়া যাক ই-আধার অ্যাপটি কী এবং এই নতুন অ্যাপটি কীভাবে বিশেষ হবে।
e Aadhaar app কী এবং নতুন অ্যাপে কী বিশেষ থাকবে?
প্রথমে জেনে নিই যে ই-আধার হল আধার কার্ডের একটি ডিজিটাল ভার্সন, যা আপনি আপনার আধার নম্বর এবং ওটিপি যাচাইকরণ ব্যবহার করে ডাউনলোড করতে পারেন। এটি একটি বৈধ পরিচয়পত্র যা সমস্ত সরকারী বা বেসরকারী কাজে ব্যবহার করা যেতে পারে, যেমনটি ফিজিক্যাল কার্ড ব্যবহার হয়।
তবে, নতুন মোবাইল অ্যাপে থেকে আধার সম্পর্কিত কাজ আরও সহজ এবং নিরাপদ করা যাবে। এই অ্যাপের সাহায্যে, আপনি কোনও কাগজপত্র ছাড়াই বা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে না থেকে আপনার মোবাইল ফোন থেকে সরাসরি আপনার আধার কার্ডে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং অন্যান্য ব্যক্তিগত তথ্য সহজেই আপডেট করতে পারবেন।
নতুন আধার মোবাইল অ্যাপে কী কী সুবিধা পাওয়া যাবে
সম্প্রতি কিছু রিপোর্ট থেকে জানা গেছে যে এই অ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ফেস আইডি অথেন্টিকেশন মতে এডভান্স ফিচার দেওয়া হবে। এতে অ্যাপের ইন্টারফেসকে কেবল নিরাপদই নয় বরং ইউজার-ফ্রেন্ডলি করে তুলবে। খবর অনুযায়ী, এখন আপনাকে আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যানের মতো বায়োমেট্রিক আপডেটের জন্য আধার পরিষেবা কেন্দ্রগুলিতে যেতে হবে। আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসেই অন্যান্য কাজ আপডেট করতে পারবেন।
কিছু রিপোর্টে আরও আরও বলা হয়েছে যে অ্যাপটি সরাসরি বিভিন্ন সরকারি ডাটাবেসের সাথে লিংক থাকবে, যার মানে গ্রাহকদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অটোমেটিক যাচাই করা হবে। সমর্থিত নথিগুলির মধ্যে বর্থ সার্টিফিকেট, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড এবং বিদ্যুৎ বিল মতো ডকুমেন্ট থাকতে পারে।