Middle Class Love আসতে চলেছে, অনুভব সিনহার এই নতুন ছবিতে দেখা যাবে তিন নতুন মুখ!

HIGHLIGHTS

মুক্তি পেতে চলেছে পরিচালক অনুভব সিনহার নতুন ছবি

মিডিল ক্লাস লাভ ছবিটির মাধ্যমে তিন নতুন মুখকে আনবেন বলিউডের বড় পর্দায়

এই ছবিতে দেখা যাবে প্রীত কামানি, ঈশা সিং, কাব্য থাপারকে

Middle Class Love আসতে চলেছে, অনুভব সিনহার এই নতুন ছবিতে দেখা যাবে তিন নতুন মুখ!

বলিউড (Bollywood) এবং নেপোটিজম (Nepotism) এই দুটো শব্দ যেন অঙ্গাঙ্গী ভাবে জড়িত। সমস্ত বড়, নামকরা পরিচালক কোনও না কোনও তারকার সন্তান, আত্মীয়কে লঞ্চ করে থাকেন। এই নিয়ে দানা বাঁধে বিতর্কও। কিন্তু এসবের মাঝেই পরিচালক অনুভব সিনহা (Anubhav Sinha) এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি তাঁর নতুন ছবিতে আনছেন তিন নতুন মুখ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

খুব শীঘ্রই অনুভব সিনহার নতুন ছবি মিডিল ক্লাস লাভ (Middle Class Love) মুক্তি পেতে চলেছে। সেখানেই দেখা যাবে তিন নতুন অভিনেতাকে। এই ছবিতে দেখা যাবে কলেজবেলার রোম্যান্স। একই সঙ্গে থাকবে যৌবনের, কলেজ জীবনের নস্টালজিয়াকে উস্কে দেওয়ার মতো আনন্দ, মজা। এই রোমান্টিক কমেডি ছবিতেই দেখা যাবে তিন নতুন অভিনেতাকে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় পা রাখতে চলেছেন প্রীত কামানি (Prit Kamani), ঈশা সিং (Eisha Singh), কাব্য থাপার (Kavya Thapar)।

middle class love

অনুভব সিনহা এর আগে তুম বিন, ইত্যাদির মতো একাধিক ছবি দর্শকদের উপহার দিয়েছেন। তিনি এই ছবি সম্পর্কে বলেন তাঁর উদ্দেশ্য হচ্ছে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন গল্প বলা। আর পাশাপাশি নতুন ট্যালেন্টকে সুযোগ করে দেওয়া কর্তব্য বলে মনে করেন তিনি, যাতে তাঁরাও একটা মাধ্যম পায় নিজেদের প্রতিভা দেখানোর। তিনি এই তিন নবাগতর সম্পর্কে বলেন, তিনি গর্বিত যে এমন পরিশ্রমী, কর্তব্যপরায়ণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন এবং তাঁদের লঞ্চ করতে পারছেন। তাঁর মতে তিনি এই তিন নতুন অভিনেতাকে সুযোগ করে দিচ্ছে নিজেদের ট্যালেন্ট দেখানোর।

এই ছবিতে দেখা যাবে এক মধ্যবিত্ত ছেলের যৌবনে পা দেওয়ার গল্প যেখানে দেখা যাবে তাঁর নতুন প্রেমের অনুভূতি, আবেগ, ইত্যাদি। এই ছবিটি আগামী 16 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo