Buy Affordable Air Cooler Under 10000 on flipkart deal
Air Cooler Under 10000: গরম এসে পড়েছে, আর ঘরে বসে সিলিং ফ্যানের গরম হাওয়া সহ্য করাটা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। AC কিনতে গেলে দাম শুনেই মাথা ঘুরে যায়, আর বিদ্যুৎ বিলের কথা ভাবলে তো আরও ভয়। এই পরিস্থিতিতে এয়ার কুলার হলো সবচেয়ে বুদ্ধিমানের সমাধান, কম খরচে ভালো ঠান্ডা। আর Flipkart-এ এখন 10 হাজার টাকার মধ্যে এমন কিছু কুলার পাওয়া যাচ্ছে, যেগুলোর ফিচার দেখলে সত্যিই অবাক হয়ে যাবেন। চলুন দেখে নেওয়া যাক সেরা 5টি ডিল।
Crompton-এর এই 75 লিটারের কুলারটি সত্যিই দুর্দান্ত একটা বিকল্প। এতে রয়েছে 45 ফুট পর্যন্ত এয়ার থ্রো এবং আলাদা আইস চেম্বার, যা বড় হলঘর বা ড্রইং রুমেও এটা দিব্যি কাজ করবে। প্লাস্টিক বডি হওয়ায় মরিচা ধরার কোনো চিন্তা নেই, দীর্ঘদিন ব্যবহার করলেও টেকসই থাকে। হানিকম্ব কুলিং প্যাড থাকায় ঠান্ডা হাওয়া দীর্ঘ সময় ধরে বেরোয়।
আরও পড়ুন: 200MP দুর্ধর্ষ ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ OPPO লঞ্চ করল শক্তিশালী স্মার্টফোন
Hindware Vectra Plus কুলারে রয়েছে বিশাল 100 লিটারের ট্যাংক, 4-ওয়ে এয়ার ডিফ্লেকশন এবং 5500 CFM এয়ার ডেলিভারি। সারারাত চালিয়ে রাখলেও একবারও জল ভরতে হবে না। এর উপর দুই বছরের মোটর ওয়ারেন্টি পাচ্ছেন আলাদাভাবে। যাদের ঘরে রাতে কুলার চলে এবং ঘন ঘন জল ভরার ঝামেলা এড়াতে চান, তাদের জন্য আদর্শ।
Bajaj-এর এই 85 লিটারের ডেজার্ট এয়ার কুলারটি শক্তিশালী পারফরম্যান্সের জন্য জনপ্রিয়। বাজাজ DMH90 Neo মডেলের মতোই এতে রয়েছে হানিকম্ব প্যাড, আইস চেম্বার এবং অটো-ফিল সিস্টেম। টার্বো ফ্যান থাকায় ঘরের কোনায় কোনায় ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ে দ্রুত। বাজাজ এতে 3 বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।
Flipkart-এর নিজস্ব ব্র্যান্ড SmartBuy-এর এই 55 লিটারের কুলারে রয়েছে আইস চেম্বার, 2750 RPM স্পিড, 4-ওয়ে এয়ার ডিফ্লেকশন এবং 18 ফুট এয়ার থ্রো। দাম তুলনামূলক কম হলেও ফিচারে কোনো কম নেই। মাঝারি সাইজের ঘরের জন্য এটা একদম পারফেক্ট। অটো লাভার মুভমেন্ট থাকায় নিজে থেকেই সব দিকে বাতাস দেয়। বাজেট একটু কম হলে এবং মাঝারি ঘরের জন্য এটাই সবচেয়ে সস্তা ও স্মার্ট পছন্দ।
Voltas-এর এই মডেলে রয়েছে ৫২ লিটারের ট্যাংক এবং হানিকম্ব প্যাড, যা দীর্ঘ সময় ধরে একটানা ঠান্ডা দেয়। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটি ইনভার্টার কম্প্যাটিবল। মানে লোডশেডিং হলেও কুলার বন্ধ হবে না। সঙ্গে রয়েছে থার্মাল ওভারলোড প্রটেক্টেড মোটর, যা কুলারকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করে। যেসব এলাকায় লোডশেডিং বেশি এবং ইনভার্টার ব্যবহার হয়, তাদের জন্য এটা সেরা বিকল্প।