Apple launches App Store support with 11 new languages including Bangla
Apple সম্প্রতি তাদের অ্যাপ স্টোর কানেক্টে (App Store Connect) বড় ধরনের একটি আপডেট এনেছে। বিশ্বজুড়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে অ্যাপল নতুন 11টি ভাষার সাপোর্ট দিচ্ছে এতে। এর ফলে অ্যাপ স্টোর এখন মোট 50টি ভাষা সাপোর্ট করবে। অ্যাপল 31 মার্চ ঘোষণা করেছে যে, অ্যাপ স্টোর কানেক্টে এখন মোট 50টি ভাষায় সাপোর্ট করবে।
সবচেয়ে বড় বিশেষ জিনিস হল যে, এই নতুন 11টি ভাষার তালিকায় বাংলা (Bangla) ভাষাও রয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এবং কোন কোন ভাষা রয়েছে এতে দেখে নিন:
আরও পড়ুন: ডলবি এটমস এবং AI সাপোর্ট সহ LG LED Smart TV সোজা অর্ধেক দামে কেনার সুযোগ
অ্যাপল মূলত দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কিছু অঞ্চলের ইউজারদের কথা মাথায় রেখে এই ভাষাগুলো যুক্ত করেছে। নতুন ভাষাগুলি হলো:
এখন থেকে ডেভেলপাররা তাদের অ্যাপের নাম, সাবটাইটেল, বিবরণ, এবং স্ক্রিনশট সরাসরি বাংলা সহ এই 11টি ভাষায় যোগ করতে পারবেন। এর ফলে একজন সাধারণ ইউজার যখন অ্যাপ স্টোরে কোনো অ্যাপ খুঁজবেন, তিনি নিজের মাতৃভাষায় সব তথ্য দেখতে পাবেন।