বাংলা সহ মোট 11টি নতুন ভাষায় পাওয়া যাবে Apple এর এই পরিষেবা, জানুন কী সুবিধা থাকবে
Apple সম্প্রতি তাদের অ্যাপ স্টোর কানেক্টে (App Store Connect) বড় ধরনের একটি আপডেট এনেছে। বিশ্বজুড়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে অ্যাপল নতুন 11টি ভাষার সাপোর্ট দিচ্ছে এতে। এর ফলে অ্যাপ স্টোর এখন মোট 50টি ভাষা সাপোর্ট করবে। অ্যাপল 31 মার্চ ঘোষণা করেছে যে, অ্যাপ স্টোর কানেক্টে এখন মোট 50টি ভাষায় সাপোর্ট করবে।
Surveyসবচেয়ে বড় বিশেষ জিনিস হল যে, এই নতুন 11টি ভাষার তালিকায় বাংলা (Bangla) ভাষাও রয়েছে। নিচে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক এবং কোন কোন ভাষা রয়েছে এতে দেখে নিন:
আরও পড়ুন: ডলবি এটমস এবং AI সাপোর্ট সহ LG LED Smart TV সোজা অর্ধেক দামে কেনার সুযোগ
Apple App Store Connect এ কোন 11টি নতুন ভাষা যোগ হল?
অ্যাপল মূলত দক্ষিণ এশিয়া এবং ইউরোপের কিছু অঞ্চলের ইউজারদের কথা মাথায় রেখে এই ভাষাগুলো যুক্ত করেছে। নতুন ভাষাগুলি হলো:
- বাংলা (Bangla)
- গুজরাটি (Gujarati)
- কন্নড় (Kannada)
- মালায়ালম (Malayalam)
- মারাঠি (Marathi)
- ওড়িয়া (Odia)
- পাঞ্জাবি (Punjabi)
- তামিল (Tamil)
- তেলেগু (Telugu)
- উর্দু (Urdu)
- স্লোভেনিয়ান (Slovenian)
লোকল ভাষায় কী কী সুবিধা পাওয়া যাবে
এখন থেকে ডেভেলপাররা তাদের অ্যাপের নাম, সাবটাইটেল, বিবরণ, এবং স্ক্রিনশট সরাসরি বাংলা সহ এই 11টি ভাষায় যোগ করতে পারবেন। এর ফলে একজন সাধারণ ইউজার যখন অ্যাপ স্টোরে কোনো অ্যাপ খুঁজবেন, তিনি নিজের মাতৃভাষায় সব তথ্য দেখতে পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile