BSNL এর এই সস্তা প্ল্যানে বেড়ে গেল Jio, Airtel এর চিন্তা, 200 টাকারও কম দামে 35 দিন পর্যন্ত কলিং, ডেটা সুবিধা
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর পোর্টফলিওতে এমন একটি প্রিপেইড রিচার্জ প্যাক রয়েছে, যা গ্রাহকদের জন্য দীর্ঘ ভ্যালিডিটি এবং কম দাম দুটি সুবিধা অফার করে। এই প্ল্যানটি বিশেষকর সেইসব গ্রাহকদের কথা মাথায় রেখে আনা হয়েছে, যারা কম খরচে কলিং এবং ডেটা ব্যবহার করতে চান। পাশাপাশি, বেশি টাকাও খরচ করতে চান না। বিএসএনএল এর এই বাজেট প্ল্যানে প্রাইভেট সংস্থা Jio, Airtel এর চিন্তা বাড়িয়ে দিয়েছে।
SurveyBSNL এর সস্তা রিচার্জ প্ল্যানের দাম কত
আমরা বিএসএনএল এর যেই প্ল্যানের কথা বলছি তার দাম 197 টাকা। এতে গ্রাহকরা মোট 35 দিন পর্যন্ত সুবিধা পাবেন। যার মানে গ্রাহকরা এতে 35 দিনের ভ্যালিডিটি পাবেন। এই প্ল্যানে গ্রাহকরা একবার রিচার্জ করলেই পুরো এক মাসেরও বেশি সময় ধরে পরিষেবা ব্যবহার করতে পারেবন।
আরও পড়ুন: আগামীকাল ভারতে আসছে Redmi এর নতুন 5G স্মার্টফোন, লঞ্চের আগে জানুন ফোনের ডিজাইন, ব্যাটারি এবং ফিচার
197 টাকার বিএসএনএল রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা থাকছে
সুবিধার কথা বললে, গ্রাহকরা এতে 300 মিনিট কলিং সুবিধা পাবেন। এছাড়া থাকছে এতে 5 জিবি ডেটা। আপনি যদি বেশি ইন্টারনেট ব্যবহার না করেন তবে এই প্ল্যানে পাওয়া ডেটা যথেষ্ট। বিএসএনএল এর এই প্যাকে গ্রাহকদের 100 SMS পাঠানোর সুবিধাও দেওয়া হয়।
এই প্ল্যানটি কাদের জন্য?
সীমিত বাজেটের মধ্যে যারা মৌলিক টেলিকম পরিষেবা পেতে চান, তাদের জন্য এই প্যাকটি একটি ভাল বিকল্প। বিশেষ করে গ্রামাঞ্চল এবং ছোট শহরগুলোতে থাকা গ্রাহকদের জন্য এটি অত্যন্ত উপকারী প্রমাণিত হবে বলে আশা করা যায়।
আরও পড়ুন: 16 হাজার টাকা সস্তায় বিক্রি হচ্ছে 50MP সহ Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোন, জানুন নতুন দাম কত
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile