অ্যামাজনে শুরু হতে চলেছে Great Freedom Festival সেল। এই সেল চলবে ৫ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত। অ্যামাজনের এই সেলে ইলেকট্রনিক্স, ল্যাপটপ, ক্যামেরা, ফ্যাশন ও বিউটি, হোম অ্যান্ড কিচেন, টিভি ও অ্যাপ্লায়েন্স এবং মোবাইল ফোন সহ অনেক প্রোডাক্ট ক্যাটাগরিতে আকর্ষণীয় ছাড় পাওয়া যাবে। SBI ক্রেডিট কার্ড বা ক্রেডিট ইএমআই -এর মাধ্যমে কেনাকাটা করলে Amazon Great Freedom Festival সেলে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।
Survey
✅ Thank you for completing the survey!
ক্যামেরায় 60% এবং ল্যাপটপে 30,000 টাকা পর্যন্ত থাকবে ছাড়
Amazon Great Freedom Festival Sale-এ ক্যামেরায় 60 শতাংশ এবং ল্যাপটপে 30,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। এই সেলে স্মার্ট সিকিউরিটি ক্যামেরাগুলিতে 60 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। হেডফোন, প্রফেশনাল অডিও, স্পিকারে 60 শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। স্মার্টওয়াচে 60 শতাংশ পর্যন্ত, প্রিন্টারে 30 শতাংশ পর্যন্ত এবং হাই-স্পিড ওয়াই-ফাই রাউটারগুলিতে 60 শতাংশ পর্যন্ত ছাড় থাকবে। সেলে বেস্ট সেলিং ট্যাবলেটগুলিতে 45% পর্যন্ত ছাড়, মোবাইল এবং ক্যামেরা মেমরি কার্ডগুলিতে 60% পর্যন্ত ছাড় দেওয়া হবে।
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে স্মার্টফোন এবং অ্যাক্সেসরিজে 40 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এছাড়াও, OnePlus Nord 2 5G, OnePlus Nord CE 5G, Redmi Note 10T 5G, Redmi Note 10s, Mi 11x, Samsung M21 2021, Samsung M32, Samsung M42 5G, iQOO Z3 5G, iQOO 7, Tecno Camon 17 Series এবং Tecno Spark Go সহ অনেক স্মার্টফোনে দুর্দান্ত অফার এবং ছাড় পাওয়া যাবে। সেলে বেস্ট সেলিং অ্যাক্সেসরিজ মাত্র 69 টাকা থেকে শুরুর দামে বিক্রি করা হবে।
সেলে, 32-ইঞ্চি স্মার্ট টিভি 12,999 টাকা থেকে শুরু হবে। Smart TV 60% পর্যন্ত ছাড়ে বিত্রি করা হবে। প্রিমিয়াম টিভি প্রতি মাসে 1300 টাকার প্রাথমিক দামে পাওয়া যাবে।