এবার আর ভুলবেন না কোনো জন্মদিন বা মিটিং, WhatsApp আনল শিডিউল মেসেজ ফিচার

Highlights

WhatsApp বহু প্রতীক্ষিত schedule message feature রোলআউট করা শুরু করে দিয়েছে

এই ফিচারে ইউজার একটি নির্দিষ্ট তারিখ এবং সময় বেছে নিতে পারবেন

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আজ 25 নভেম্বর তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে ফিচারের বিষয় জানিয়েছে

Meta কোম্পানির মেসেজিং অ্যাপ WhatsApp তার গ্রাহকদের জন্য বিভিন্ন ফিচার নিয়ে আসে। এবারও কোম্পানি তার বহু প্রতীক্ষিত ফিচার নিয়ে হাজির হয়েছে। হোয়াটসঅ্যাপ এবার শিডিউল মেসেজ ফিচার চালু করেছে, যা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সময় হিসেবে শিডিউল করতে পারবেন। এই ফিচারে ইউজার একটি নির্দিষ্ট তারিখ এবং সময় বেছে নিতে পারবেন।

WhatsApp schedule message ফিচার

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ আজ 25 নভেম্বর তার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে ফিচারের বিষয় জানিয়েছে। এর আগে হোয়াটসঅ্যাপের এই ফিচারটি 12 অক্টোবর কিছু বিটা ইউজারদের জন্য চালু করেছিল। এবং এর পাশাপাশি iOS বিটা ইউজারদের জন্য 22 অক্টোবর এই ফিচারটি আনা হয়।

এই ফিচারটি ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট জুড়ে এন্ড-টু-এন্ড এনক্রিপশন সহ টেক্সট মেসেজ, লিঙ্ক, ছবি এবং ভিডিও শিডিউল সাপোর্ট করে। এবার এই ফিচার আসাতে আপনি কাউর জন্মদিন, অ্যানিভার্সারি বা কোনো মিটিং ভুলবেন না।

কীভাবে হোয়াটসঅ্যাপে শিডিউল করবেন মেসেজ

প্রথমত, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আপডেট করে নিন।

এবার আপনি যাকে মেসেজ পাঠাতে চান, তার চ্যাট বক্সে গিয়ে মেসেজ লিখে নিন। এবার সেন্ড অপশনটিকে কিছুক্ষন হোল্ড করুন।

সেন্ড অপশন হোল্ড করার পর আপনার সামনে একটি বিকল্প আসবে, যেখানে আপনি নির্দিষ্ট সময় এবং তারিখ বেছে নিয়ে মেসেজটিকে শিডিউল করতে পারবেন।

বলে দি যে এই নতুন ফিচারের আপডেটটি এখন পর্যন্ত সমস্ত ইউজারদের মোবাইলে পৌঁছায়নি।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

View full profile