বড় পর্দায় এবার আর্থিক কেলেঙ্কারির দৃশ্য, অনুরাগ কাশ্যপ হবেন বিজয় মাল্য?
আসতে চলেছে ফাইল নম্বর 323
ব্যবসায়ীদের আর্থিক কেলেঙ্কারির গল্প ধরা পড়বে এই ছবিতে
বিজয় মাল্যর ভূমিকায় থাকবেন অনুরাগ কাশ্যপ

বিজয় মাল্য (Vijay Mallya) আর নিখোঁজ নন, তাঁর খোঁজ মিলল বলিউডে (Bollywood)। আর সেই নিয়েই তো যত হইহই রইরই! এবার যে তাঁকে কর দিতে হবে। কী ভাবছেন সত্যি? সত্যি তো বটেই, তবে সবটাই হবে সিনেমার পর্দায়। হ্যাঁ, ব্যবসায়ীদের আর্থিক কেলেঙ্কারির গল্প এবার দেখা যাবে প্রেক্ষাগৃহে। কে থাকবে না সেই কেলেঙ্কারির গল্পে? বিজয় মাল্য, নীরব মোদী (Nirav Modi), মেহুল চক্সি (Mehul Choksi) সকলের গল্পই জানা যাবে বড় পর্দায়। এই ছবির নাম ফাইল নম্বর 323। তাঁদের বাস্তবে এখনও ধরা যায়নি, কিন্তু তাই বলে কি পর্দাতেও আনা যাবে না? বিলকুল যাবে, তাই তো পরিচালক এই অসাধু ব্যবসায়ীদের গল্প তুলে ধরছেন।
এই ছবির পরিচালনা করছেন কার্তিক কে। কিন্তু জানেন কি এই ছবিতে কে বিজয় মাল্যর চরিত্রে অভিনয় করতে চলেছেন? এনি গেস? পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) থাকবেন বিজয় মাল্যর চরিত্রে। তবে বাকি দুই ব্যবসায়ীর ভূমিকায় কারা থাকবেন সেটা এখনও জানা যায়নি। এর আগেও কোনও বাস্তব ঘটনার উপর ভিত্তি করে একাধিক ছবি তৈরি হয়েছে, কিন্তু তাই বলে এরম আর্থিক কেলেঙ্কারির ঘটনা? না বোধহয়! চলতি মাস থেকেই নাকি এই ছবির শ্যুটিং শুরু হবে। 20 নভেম্বর থেকে ফাইল নম্বর 323 ছবির শ্যুটিং শুরু হতে চলেছে।

কার্তিক কে এই প্রথমবার পরিচালক হিসেবে কোনও ছবিতে কাজ করবেন। এর আগে তাঁকে মূলত সহ পরিচালকের ভূমিকাতেই দেখা গিয়েছে। এবার বিজয় মাল্য, নীরব মোদী ও মেহুল চক্সির অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে, সেই গল্প সকলের সামনে আনার মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটাবেন। জানা গিয়েছে আগামী বছর, 2023 সালে এই ছবি মুক্তি পাবে। তবে তার আগে খুঁজে বের করতে হবে মেহুল চক্সিকে, না মানে এই ছবির জন্য।
Digit Bangla
Digit Bangla
View full profile