Digit.in
  • নিউজ
  • ফিচার স্টোরি
  • কিংকর্তব্য
  • ভিজ্যুয়াল স্টোরিজ
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » How To » General » পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তা নেই, সেলফি দিয়ে সাইন করা যাবে Google Account, জানুন পুরো প্রক্রিয়া

পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তা নেই, সেলফি দিয়ে সাইন করা যাবে Google Account, জানুন পুরো প্রক্রিয়া

By Joyeeta Bhattacharya | Updated on 26-Aug-2026
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
পাসওয়ার্ড ভুলে গেলেও চিন্তা নেই, সেলফি দিয়ে সাইন করা যাবে Google Account, জানুন পুরো প্রক্রিয়া
Joyeeta Bhattacharya Joyeeta Bhattacharya
26-Aug-2026

Google Selfie Video Sign-in: অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে সমস্যায় পড়েন অনেকেই। বিশেষ করে নিয়মিত ব্যবহার করা ফোন বা কম্পিউটার হাতের কাছে না থাকলে Google Account-এ ফের ঢোকা বেশ ঝামেলার হয়ে ওঠে। এবার সেই সমস্যা কিছুটা সহজ করতে নতুন একটি সাইন-ইন ও অ্যাকাউন্ট রিকভারি পদ্ধতি নিয়ে এসেছে গুগল এর নাম সেলফি ভিডিও।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নতুন এই ফিচারের সাহায্যে প্রয়োজন হলে একটি ছোট সেলফি ভিডিও রেকর্ড করেই নিজের পরিচয় যাচাই করতে পারবেন ইউজাররা। Google জানিয়েছে, এই ভিডিও এনক্রিপ্ট করা অবস্থায় সেভ থাকবে এবং শুধুমাত্র সাইন-ইন বা অ্যাকাউন্ট রিকভারি প্রক্রিয়ায় পরিচয় যাচাইয়ের কাজে ব্যবহার করা হবে।

আরও পড়ুন: Realme এর 8000mAh ব্যাটারি সহ নতুন 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, AirFlow ভেপার চেম্বার কুলিং

কীভাবে কাজ করবে Google Selfie Video?

গুগল অ্যাকাউন্ট এর Security and Sign-in সেটিংসে গিয়ে Selfie Video অপশনটি সেটআপ করা যাবে। এর জন্য ডিভাইসের ক্যামেরার দিকে তাকিয়ে একটি ছোট ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিও করার সময় ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বিভিন্ন দিক থেকে মুখ দেখাতে হবে।

গুগেলের দাবি, এই ভিডিও একটি মডেলের মাধ্যমে যাচাই করা হবে। এর মাধ্যমে বোঝার চেষ্টা করা হবে যে ভিডিওটি একজন সত্যিকারের মানুষের এবং নির্দিষ্ট কিছু গুগল পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় বয়সের শর্তও পূরণ হচ্ছে কি না।

পরবর্তীতে যদি কোনো কারণে গুগল অ্যাকাউন্টে সাইন-ইন করতে সমস্যা হয়, তাহলে ইউজার আবার একটি সেলফি ভিডিও রেকর্ড করে পরিচয় যাচাই করতে পারবেন। গুগল সেই নতুন ভিডিওটি আগে সেভ করে রাখা সেলফি ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখবে। পরিচয় মিলে গেলে অ্যাকাউন্টে ফের অ্যাক্সেস পাওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি সাহায্য করবে।

ভিডিও থাকবে এনক্রিপ্টেড অবস্থায়

সেলফি ভিডিও নিয়ে গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে যাতে ইউজারদের চিন্তা না থাকে, সে বিষয়টিও স্পষ্ট করেছে গুগল। কোম্পানির অনুযায়ী, ভিডিওটি ইউজারের অনুমতিতেই রেকর্ড করা হবে এবং নিরাপদে স্টোর করা হবে। সেভ করার সময় ভিডিও এনক্রিপ্টেড অবস্থায় থাকবে এবং এটি গুগল অ্যাকাউন্ট-এর সিকিউরিটি সেটিংস এর মধ্যেই স্টোর থাকবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ভিডিওর ওপর ইউজারের নিয়ন্ত্রণ থাকবে। প্রয়োজন হলে গুগল অ্যাকাউন্ট থেকে সেভ করে রাখা সেলফি ভিডিও যেকোনো সময় মুছে ফেলা যাবে।

সন্দেহজনক সাইন-ইন ঠেকাতেও নজর

টেক জায়েন্ট জানিয়েছে, অ্যাকাউন্টে সন্দেহজনক সাইন-ইন করার চেষ্টা শনাক্ত এবং তা আটকাতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার করা হয়। সেই নিরাপত্তা প্রক্রিয়ার অংশ হিসেবেও প্রয়োজন অনুযায়ী ইউজারকে বিভিন্ন কোণ থেকে Selfie Video রেকর্ড করতে বলা হতে পারে।

আরও পড়ুন: Jio 5G vs Airtel 5G: সবেচেয়ে সস্তা বেস 5G প্রিপেইড প্ল্যানে জিও নাকি এয়ারটেল, কে দিচ্ছে কম দামে বেশি সুবিধা

অর্থাৎ, পাসওয়ার্ড ভুলে যাওয়া বা পরিচিত ডিভাইস হাতের কাছে না থাকার মতো পরিস্থিতিতে গুগল অ্যাকাউন্ট এর অ্যাক্সেস ফিরে পাওয়ার জন্য সেলফি ভিডিও একটি অতিরিক্ত ভেরিফিকেশন পদ্ধতি হিসেবে কাজ করবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Latest Article
200MP ক্যামেরা সহ Motorola এর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে ভারতে, 7 বছর পর্যন্ত মিলবে Android আপডেট 200MP ক্যামেরা সহ Motorola এর প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন আসছে ভারতে, 7 বছর পর্যন্ত মিলবে Android আপডেট
200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে বাম্পার ছাড়, পুরো 9000 টাকা হল সস্তা 200MP ক্যামেরা এবং 7000mAh ব্যাটারি সহ Vivo 5G ফোনে বাম্পার ছাড়, পুরো 9000 টাকা হল সস্তা
9000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল সবচেয়ে সস্তা, সোজা 8000 টাকার ডিসকাউন্ট 9000mAh ব্যাটারি সহ OnePlus 5G স্মার্টফোন হল সবচেয়ে সস্তা, সোজা 8000 টাকার ডিসকাউন্ট
একধাপে 15000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Motorola এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন একধাপে 15000 টাকা সস্তা হল 50MP সেলফি ক্যামেরা সহ Motorola এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন
iQOO Z11xa 5G vs Moto G Max 5G: 30 হাজার টাকার দামে দুটি ফোনের ডিসপ্লে, ক্য়ামেরা, প্রসেসর, ব্য়াটারি এবং ফিচারের তুলনা iQOO Z11xa 5G vs Moto G Max 5G: 30 হাজার টাকার দামে দুটি ফোনের ডিসপ্লে, ক্য়ামেরা, প্রসেসর, ব্য়াটারি এবং ফিচারের তুলনা
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • OPPO F35 Pro
  • OPPO F35
  • Xiaomi Redmi 17
  • Google 11 Pro Fold
  • Vivo T5 5G
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Bangla Tech News
  • জিও, এয়ারটেল এবং ভোডাফোনের সেরা আনলিমিটেড ৫জি প্ল্যান
  • বাজেট দামে OnePlus Nord CE 5 থেকে iQOO Z10 5G পর্যন্ত, এই 5 ফোন হবে সেরা চয়েজ
  • 20 হাজার টাকা দামে দুটি নতুন স্মার্টফোন, কোনটি হবে সেরা চয়েজ
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo