Jio এর পোর্টফোলিওতে অনেক রিচার্জ প্ল্যান (Jio Recharge Plan) পাওয়া যায়। কোম্পানি 1GB, 2GB এবং 1.5GB দৈনিক ডেটা সহ বেশ কয়েকটি প্ল্যান অফার করে। এই প্ল্যানগুলিতে, গ্রাহকরা প্রতিদিনের 2GB ডেটার সাথে ভয়েস কলিং এবং SMS সুবিধাও পাবে। Jio এই রিচার্জ প্ল্যানগুলির সাথে অনেক অ্যাপে একগুচ্ছ অফার দেওয়া হচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
এই প্রতিটা প্ল্যানে 5G পরিষেবা মিলবে, তবে তার জন্য আপনাকে Jio -এর 5G পরিষেবা উপলব্ধ আছে এমন শহরে থাকতে হবে। তাহলেই আপনি যখন এই প্ল্যান রিচার্জ করবেন তখন আপনি 5G পরিষেবা পেয়ে যাবেন। এই সুবিধাগুলো তো পাবেনই সঙ্গে মিলবে OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন সহ Jio Cloud, Jio Security, ইত্যাদির সুবিধাও। দেখে নিন Jio- এর 2GB ডেটা মিলবে রোজ এমন প্ল্যানগুলোর তালিকা।
এই প্ল্যানে বৈধতা 23 দিনের। এখানে রোজ 2GB ডেটা মিলবে, অর্থাৎ মোট 46GB ডেটা। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন তো মিলবেই।
299 টাকার প্ল্যান
28 দিনের বৈধতা আছে এই প্ল্যানে। এখানে মোট 56GB ডেটা মিলবে, এবং রোজ 2 GB ডেটা। সঙ্গে আনলিমিটেড কল করার সুযোগ সহ রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে এখানে। এছাড়া Jio Cloud, Jio Security, Jio TV, Jio Cinema ইত্যাদির সাবস্ক্রিপশন মিলবে।
533 টাকার প্ল্যান
এই প্ল্যানে বৈধতা 56 দিনের। এখানে রোজ 2 GB ডেটা মিলবে, অর্থাৎ মোট 112GB ডেটা। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন মিলবে।
719 টাকার প্ল্যান
84 দিনের বৈধতা আছে এই প্ল্যানে। এখানে মোট 168 GB ডেটা মিলবে, এবং রোজ 2 GB ডেটা। সঙ্গে আনলিমিটেড কল করার সুযোগ সহ রোজ 100টা করে মেসেজ পাঠানো যাবে এখানে। এছাড়া Jio Cloud, Jio Security, Jio TV, Jio Cinema ইত্যাদির সাবস্ক্রিপশন মিলবে।
2,879 টাকার প্ল্যান
এটি বার্ষিক প্ল্যান। অর্থাৎ 365 দিনের বৈধতা মিলবে এখানে, সঙ্গে মোট 730 GB ডেটা মিলবে। এই প্ল্যান রিচার্জ করলে আনলিমিটেড কল করার সুবিধা সহ রোজ 100 টা মেসেজ পাঠাতে পারবেন। সঙ্গে Jio অ্যাপের সাবস্ক্রিপশন তো মিলবেই।
তবে মনে রাখবেন এই তালিকা থেকে Jio 799 এবং 1,066 টাকার প্ল্যান দুটো সরিয়ে দিয়েছে। এই দুটো প্ল্যানে 56 দিন এবং 84 দিনের বৈধতা মিলত।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile