Samsung Galaxy M14 Vs Samsung Galaxy F14: 15,000 টাকার কম দামে কোন ফোন হবে আপনার জন্য সেরা বিকল্প?
Samsung সম্প্রতি তার লেটেস্ট স্মার্টফোন Galaxy M14 5G লঞ্চ করেছে
Samsung Galaxy F14 ফোনেরও দাম 15,000 কম, যা বাজেট প্রাইসে ভাল ফিচার অফার করে
দুটি ফোনই 15 হাজার টাকার কম দামে 5G সাপোর্ট করে
সাউথ কোরিয়ান কোম্পানি Samsung সম্প্রতি তার লেটেস্ট স্মার্টফোন Galaxy M14 5G লঞ্চ করেছে। এই ফোনটি 15,000 টাকার কম দামে বাজারে আনা হয়েছে। আমরা আজ এই খবরে কোম্পানির আরেকটি পুরানো ফোন Galaxy F14 5G এর সাথে এই ফোনের তুলনা করব।
Samsung Galaxy F14 ফোনেরও দাম 15,000 কম, যা বাজেট প্রাইসে ভাল ফিচার অফার করে। বলে দি যে দুটি ফোনই 15 হাজার টাকার কম দামে 5G সাপোর্ট করে। আসুন দেখে নেওয়া যাক দুটি ফোনের মধ্যে পার্থক্য কী এবং কোন ফোনটি আপনার জন্য সেরা বিকল্প হবে।
Samsung Galaxy M14 Vs Samsung Galaxy F14: ডিসপ্লে
Samsung Galaxy এর এই দুটি ফোনই 6.6-ইঞ্চি ফুল HD ইনফিনিটি-V LCD স্ক্রিন এর সাথে কেনা যাবে। দুটি ফোনের ডিসপ্লেতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। ফোনের ডিসপ্লের সুবক্ষার জন্য় Corning Gorilla Glass 5 দেওয়া হয়েছে।
Samsung Galaxy M14 Vs Samsung Galaxy F14: পারফর্মেন্স
Galaxy M14 এবং Galaxy F14 দুটি ফোনেই Exynos 1330 চিপসেট দেওয়া হয়েছে, এর সাথে Mali-G68 GPU দেওয়া হয়েছে।
Galaxy M14 ফোনের দুটি ভ্যারিয়্যান্ট অপশন রয়েছে- 4GB + 128GB এবং 6GB + 128GB। Galaxy F14 ফোনেও একই ভ্যারিয়্যান্ট সাপোর্ট করে। এখানে থাকছে 4GB + 128GB এবং 6GB + 128GB।
Samsung Galaxy M14 Vs Samsung Galaxy F14: ক্যামেরা
Galaxy M14 ফোনে প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেল দেওয়া, এর সাথে 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে ফটোগ্রাফির জন্য়।
Galaxy F14 ফোনের কথা বললে, এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া রয়েচে। দুটি ফোনই ফ্রন্ট ক্যামেরা হিসাবে 13-মেগাপিক্সেলের সেন্সর রয়েছে।
Samsung Galaxy M14 Vs Samsung Galaxy F14: ব্যাটারি
দুটি ফোনেই পাওয়ার দিতে 6000mAh ব্যাটারি সাপোর্ট রয়েছে যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Samsung Galaxy M14 Vs Samsung Galaxy F14: দাম
স্যামসাং গ্যালাক্সি M14 ফোনে দাম 13,490 টাকা থেকে শুরু হয়। এই দামে আপনি ফোনের 4GB RAM সহ 128GB স্টোরেজ মডেল কিনতে পারবেন।
এর পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি F14 ফোনের দাম 14,490 টাকা থেকে শুরু। এই দামে আপনি 4GB RAM সহ 128GB স্টোরেজ মডেল পাবেন।