Microsoft outage Update: বিশ্বব্যাপী মাইক্রোসফট বিভ্রাট চলছে 12 ঘন্টার বেশি, এখনও কাজ করছে না Outlook, Teams, Copilot, কী কারণ, জানুন সমস্ত কিছু
Microsoft outage Update: মাইক্রোসফট এর বিভ্রাট ঘটে 12 ঘন্টার উপর হতে চলল। ভারতসহ বিশ্বের অন্তত 74টি দেশের কোটি কোটি ব্যবহারকারী এই সমস্যার সম্মুখীন হয়েছে। বিশ্বজুড়ে Outlook, Teams, Copilot-সহ Microsoft 365-এর একাধিক অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়ছেন কোটি কোটি ইউজাররা। 12 নভেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাইক্রোসফটের বিশ্বব্যাপী সেবা বিভ্রাট 12 ঘণ্টারও বেশি সময় ধরে চলছে এবং 13 নভেম্বর শুক্রবার বিকেল পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক হয়নি।
Microsoft outage এর কোন কোন পরিষেবায় প্রভাব?
এই বিভ্রাটের ফলে মাইক্রোসফট 365-এর সাথে আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলট, শেয়ারপয়েন্ট এবং ওয়ানড্রাইভ ব্যবহারে মারাত্মক সমস্যা হচ্ছে। ইউজাররা ইমেইল পাঠাতে এবং রিসিভ করতে, মিটিংয়ে যোগদান এবং ক্লাউড ফাইল অ্যাক্সেস করতে পারছেন না।
Microsoft outage এর এখন কী পরিস্থিতি?
মাইক্রোসফট অচল থাকায় ভারতের বিমান সংস্থাগুলোর ওপর প্রভাব পড়েছে। বিভ্রাটের কারণে SpiceJet শুক্রবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে পুণে, লেহ এবং মুম্বইগামী 3টি উড়ান বাতিল করা হয়েছে। এছাড়া দিল্লি থেকে দ্বারভাঙা ও মুম্বই যাওয়া আরও 2টি বিমান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে। পাশাপাশি, IndiGo সংস্থার ইমেল সাপোর্ট সিস্টেম মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গ্রাহকদের পাঠানো ইমেল সংস্থার কাছে নাও পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে এবং জরুরি সাহায্যের জন্য ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এআই অ্যাসিস্ট্যান্ট 6E Skai ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
Air India জানিয়েছে যে তাদের সরাসরি বিমান চলাচলে এই বিভ্রাটের কোনো প্রভাব পড়েনি। তবে যাত্রীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখতে তারা সাময়িকভাবে ইমেল ট্র্যাফিক বিকল্প পথে ঘুরিয়ে দিয়েছে এবং নিয়মমাফিক 24 ঘণ্টার মধ্যেই ইমেলের উত্তর দেওয়া হচ্ছে। একইভাবে Akasa Air এর ইমেইল সাপোর্ট পরিষেবার উপরেও প্রভাব পড়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের সরকারি দপ্তর, ব্যাংক এবং আইটি প্রতিষ্ঠানের কাজেও ব্যাঘাত ঘটেছে।
মাইক্রোসফট জানিয়েছে যে, তারা ধীরে ধীরে এবং সতর্কতার সাথে সার্ভারগুলোতে ট্র্যাফিক ফিরিয়ে আনছে। তবে সিস্টেমের স্বাস্থ্য এখনও ওঠানামা করছে এবং সম্পূর্ণ পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে।
মাইক্রোসফট ইউজারদের কী করা উচিত
বারবার পাসওয়ার্ড না বদলিয়ে বা অ্যাকাউন্ট রিমুভ করা থেকে বিরত থাকুন।
জরুরি যোগাযোগের জন্য ইমেল বা টিমসের পরিবর্তে ফোন কল বা বিকল্প মেসেজিং মাধ্যম ব্যবহার করুন।
বিভ্রাটের সুযোগ নিয়ে হ্যাকাররা আইটি সাপোর্ট বা মাইক্রোসফটের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল বা মেসেজ পাঠাতে পারে। তাই কোনো অপরিচিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
মাইক্রোসফট বিভ্রাটের মূল কারণ কী
মাইক্রোসফট এর অনুযায়ী, এটি কোনো সাইবার হামলা বা হ্যাকিংয়ের ঘটনা নয়। সার্ভার কনফিগারেশন বা সেটিংসজনিত ত্রুটির কারণে কিছু সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় বাকি অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ (Elevated Load) তৈরি হয়েছে।
প্রাথমিক তদন্ত অনুযায়ী, মাইক্রোসফটের মনে হয় যে এটি সার্ভারে সমস্যার কারণে এই আউটেজ হয়। তবে তা নয়, এখনও কোম্পানি সঠিক করাণ খুঁজে পায়নি। এর পাশাপাশি মাইক্রোসফট পরিষেবা সঠিক কতক্ষনে ঠিক হবে তার কোনো টাইমলাইন প্রকাশ করেনি কোম্পানি।