HIGHLIGHTS
Google অবশেষে তার সস্তা দামের স্মার্টফোন Pixel 7a ভারতীয় বাজারে লঞ্চ করেছে। Google I/O ইভেন্টে নতুন 5G স্মার্টফোন নিয়ে হাজির হয়েছে। এই ফোনটি 43,999 টাকার দামে ভারতে লঞ্চ করা হয়েছে।
SurveyPixel 7a লঞ্চ হওয়ার পাশাপাশি ভারতের বাজারে গত বছর Pixel 6a ফোনটি আনা হয়েছিল। পিক্সেল 6a ফোনও একই দামে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এই ফোনের দাম flipkart -এ 16 হাজার টাকা কম দামে বিক্রি করা হচ্ছে।
এই খবরে আমরা Google Pixel 7a এবং Google Pixel 6a এর তুলনা করে বলবো। আসুন দেরি না করে দেখে নেওয়া যাক দুটি ফোনে ফিচার এবং দামে কতটা পার্থ্য়ক…
যেমনটি আমরা খবরের শুরুতেই জানিয়েছি যে Pixel 7a ফোনটি 43,999 টাকার দামে বাজারে আনা হয়েছে।
এর পাশাপাশি, Pixel 6a এর লঞ্চ প্রাইসও 43,999 টাকা ছিল, তবে এখন Flipkart এই ফোনটি 16,000 টাকা সস্তা দামে বিক্রি করা হচ্ছে। যার পর এর দাম 27,999 টাকা হয়ে যাচ্ছে।
বলে দি যে দুটি ফোনই ই-কমার্স সাইট Flipkart থেকে বিক্রি করা হচ্ছে। লঞ্চ অফার হিসাবে Pixel 7a ফোনটি ব্যাঙ্ক অফারের আওতায় সস্তা কেনা যেতে পারে।

Pixel 7a ফোনে রয়েছে 6.1-ইঞ্চি OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল দেওয়া।
Pixel 6a ফোনে 6.1-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 1080 x 2400 পিক্সেল সাপোর্ট করে।
Pixel 7a ফোনে অক্টা-কোর Google Tensor G2 (5nm) প্রসেসর অফার করা হয়েছে।
এর পাশাপাশি, Pixel 6a ফোনে Octa Core Google Tensor (5nm) দেওয়া হয়েছে।
পিক্সেল 7a ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ অপশনের সাথে আনা হয়েছে।
পিক্সেল 6a ফোনটি 8GB RAM+128GB স্টোরেজ দেওয়া রয়েছে।
Pixel 7a ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া, যার প্রথম লেন্স 64 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় 13 মেগাপিক্সেলের দেওয়া। এর পাশাপাশি, সেলফির জন্য় ফোনের ফ্রন্টে 13-মেগাপিক্সেল লেন্স রয়েছে।
অন্যদিকে, Pixel 6a ফোনেও ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রথম ক্যামেরা 12.2 মেগাপিক্সেলের এবং দ্বিতীয় ক্যামেরা 12 মেগাপিক্সেলের দেওয়া। সেলফির ক্যামেরা হিসাবে ফ্রন্টে 8-মেগাপিক্সেল দেওয়া।
Google Pixel 7a ফোনে 4385mAh ব্যাটারি সাপোর্ট দেওয়া হয়েছে, যার সাথে 25W ফাস্ট চার্জিং রয়েছে।
এর পাশাপাশি, Pixel 6a ফোনে 4410mAh ব্যাটারি রয়েছে যা 18W চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile