WhatsApp 25 অক্টোবর দেড় ঘণ্টার বেশি সময় বন্ধ ছিল। তারপর আবার স্বাভাবিক হয় পরিষেবা। এই দেড় ঘণ্টার বেশি সময় যোগাযোগ ব্যবস্থা যেন অনেকটাই থেমে ছিল। কিন্তু একটি অ্যাপের উপর নির্ভর করে থাকলে তো হবে না। আর যোগাযোগ বন্ধ করলেও হবে না। সেক্ষেত্রে কী করণীয়? অ্যান্ড্রয়েড বা ios ব্যবহারকারীদের জন্য একাধিক Instant Messaging App রয়েছে যা হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাই একটার উপর ভরসা করে না থেকে আরও অ্যাপ ফোনে রাখুন যোগাযোগের জন্য।
Survey
✅ Thank you for completing the survey!
Signal
এই অ্যাপে রয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন। পাঠাতে পারবেন ভয়েস টেক্সট, করতে পারবেন ভিডিও কল। কিন্তু নেই স্ট্যাটাস দেওয়ার সুবিধা। গ্রুপ চ্যাট করতে পারবেন এখানেও।