Covid-এ ঘরবন্দি? বাড়িতে বসে দেখে নিন রহস্যে ঘেরা এই ৫ সিরিজ

Highlights

কিছুদিন আগে মুক্তি পাওয়া Aranyak ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে

Only Murders in the Building এ রয়েছেন সেলেনা গোমেজ, স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট

Disney Hotstar এর মাস্টারস্ট্রোক The Undoing এ আছেন নিকোল কিডম্যান, হিউ গ্র্যান্টের মতো বিখ্যাত অভিনেতারা

Covid-এ ঘরবন্দি? বাড়িতে বসে দেখে নিন রহস্যে ঘেরা এই ৫ সিরিজ

কোভিডের তৃতীয় ঢেউতে আপনিও কি আক্রান্ত? ডাক্তারের পরামর্শে রয়েছেন আইসোলেশনে? বিভিন্ন OTT প্ল্যাটফর্মে রয়েছে সাবস্ক্রিপশন, কিন্তু কি দেখবেন বুঝছেন না? তাহলে এই 5টি সিরিজ রইল আপনার মন ভালো করার জন্য-

কিছুদিন আগে মুক্তি পাওয়া Aranyak  ইতিমধ্যেই সবার মন জয় করে নিয়েছে। Netflix এর এই সিরিজটিতে প্রধান ভূমিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও রবিনা টন্ডন। এই সিরিজটি একজন বিদেশী টিনএজারের মৃত্যু রহস্য নিয়ে তৈরী। গ্রামবাসীদের মতে, অর্ধেক মানুষ ও অর্ধেক চিতাবাঘের মতো দেখতে এক অদ্ভুত জীব "নরতেন্ডুয়া" গভীর রাতে গভীর জঙ্গল থেকে বের হয়ে আসে রক্তের লোভে। সেই নাকি খুনটি করেছে। তারপর কী হবে সেটি জানতে Netflix এ অবশ্যই দেখুন সিরিজটি।

Disney Hotstar-এ দেখতে পাবেন এই সিরিজটি। এতে রয়েছেন সেলেনা গোমেজ, স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট। তিন প্রতিবেশীর এই গল্পে তিন জনের এক মিল পাওয়া যায়। তাঁদের বিল্ডিংয়েই এক ব্যক্তির মৃত্যু রহস্য উন্মোচন ঘিরে তৈরী সিরিজটি।

কেট উইন্সেলেট ভক্তদের খুশি করতে Amazon Prime নিয়ে এসেছে Mare of Easttown। কেট-এর ডি-গ্ল্যাম লুক এই সিরিজের USP। কেট এখানে সত্যান্বেষীর ভূমিকায় মৃত্যু রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে। এরপর কীহবে? তা জানতে, রেস্ট নিতে নিতে দেখে নিন সিরিজটি।

Netflix এর আরো একটি দুর্দান্ত সিরিজ The Alienist উনবিংশ শতকের প্লটে তৈরী। সিরিজটি এক ক্রিমিনাল মনোবিদের এক সিরিয়াল কিলারকে খুঁজে বের করার চেষ্টাকে নিয়ে তৈরী হয়েছে। ইতিমধ্যেই দর্শকদের অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে এই সিরিজ। আপনিও চাইলে binge watch হিসেবে দেখে ফেলতেই পারেন।

Disney Hotstar এর মাস্টারস্ট্রোক The Undoing-এ আছেন নিকোল কিডম্যান, হিউ গ্র্যান্টের মতো বিখ্যাত অভিনেতারা। এক নিউইয়র্ক থেরাপিস্টের পরিবার কী করে এক খুনে জড়িয়ে যায় তা নিয়েই তৈরী সিরিজটি, যা মিস করলে নিজেরই লস।

Digit Bangla

Digit Bangla

Digit Bangla

View full profile