Vodafone-idea লিমিটেড iPhone 11, iPhone 11 Pro, iPhone 11 Pro Max, iPhone SE, iPhone X, iPhone Xs Max এবং iPhone XR -এর জন্য e-Sim'র ঘোষণা করেছে। মনে করিয়ে দি যে এই পরিষেবাটি Apple ডিভাইসে ভোডাফোন পোস্টপেড গ্রাহকদের দেওয়া হবে। অর্থাৎ অ্যাপলের এই ফোনগুলি যে গ্রাহকরা ব্য়বহার করছেন, তারা এখন e-Sim ব্যবহার করতে পারবেন। এই সার্ভিসটি শিগগিরই স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ এবং গ্যালাক্সি ফোল্ড ফোনেও পাওয়া যাবে। বর্তমানে পরিষেবাটি কেবল মুম্বই, দিল্লি এবং গুজরাতের মতো নির্বাচিত সার্কেলে উপলব্ধ রয়েছে।
ভারতের অন্যতম শীর্ষ টেলিকম সংস্থা, Vodafone-এর পোস্টপেড ব্যবহারকারীরা ই-সিম এর ব্য়বহার করতে পারবেন। এখন তাদের ফোনের জন্য় কোনও ফিজিকল সিমের প্রয়োজন হবে না।
eSim একটি ইন্টিগ্রেটেড সিম চিপ, যে কোনও সমর্থিত মোবাইল নেটওয়ার্ক অপারেটরের সাথে কাজ করতে পারে। ই-সিম এর ফুল ফর্মটি হল এম্বেডেট সিম কার্ড (embedded SIM)। আপনার ফোনে থাকা ট্র্য়াডিশনাল সিম কার্ডটি যেভাবে এবং যেই টেকনোলজিতে কাজ করে ফোনকে সেল নেটওয়ার্কের সাথে কনেক্ট করে, ই-সিম ও একই রকমে কাজ করে। ই-সিমের সাইজ নর্মাল সিম থেকে অনেক ছোট আর এটা ফোনের ভেতরে ফিট করা থাকে।
আপনাকে স্মার্টফোনে বারবার এই সিম খোলা বা লাগানোর প্রয়োজন পরবে না। তবে এই নয় যে আপনি নাম্বার পরিবর্তন করতে পারবেন না বা আলাদা অপারেটের মুভ করতে পারবেন না।
যদি আপনি ভোডাফোনের পুরোনো গ্রাহক হন তবে আপনার জন্য় এই প্রক্রিয়াটা সম্পূর্ন আলাদা হবে। এর পাশাপাশি যদি আপনি Vodafone-এর নতুন গ্রাহক হন তবে আপনি অন্য় প্রক্রিয়া দিয়ে ই-সিম নিতে পারেন।