Sony -এর তরফে ভারতে একটি নতুন টিভি লঞ্চ করা হল। এই সদ্য লঞ্চ হওয়া টিভির নাম Sony Bravia X80L Tv। এই টিভিটি দেশে 3 সাইজে লঞ্চ করেছে। এগুলো হল 43 ইঞ্চি, 50 ইঞ্চি এবং 80 ইঞ্চি।
Survey
✅ Thank you for completing the survey!
এই টিভি আদতে একটি 4K Dolby Vision টিভি যেখানে স্পেশিয়াল সাউন্ড সহ ব্রাভিয়া ক্যাম, Google Tv, এবং একাধিক স্মার্ট ফিচার পেয়ে যাবেন। দেখুন এই টিভির সেরা 5 ফিচার।
1. এই টিভিটি তিনটি সাইজে বাজারে উপলব্ধ হয়েছে, 43, 50 এবং 80 ইঞ্চিতে। এই তিনটি সাইজের টিভিতে আছে 3840X2160 পিক্সেলের সহ 4K রেজোলিউশন। 4K X Reality Pro, MotionFlow XR, ইত্যাদি টেকনোলজি সহ HDR 10, Dolby Vision, Dolby Atmos, অন্যান্য HDR ফরম্যাটের সুবিধা পাওয়া যাবে এখানে।
2. Game Mode- এর অপশন পাবেন PS5 -এর জন্য। গেম খেলার সময় দুরন্ত গতি পাবেন এই টিভিতে।
3. Bravia Cam -এর দেখবে আপনি টিভির থেকে কত দূর বা কাছে বসে আছেন, সেই অনুযায়ী এই প্রযুক্তি অডিও এবং ভিজ্যুয়াল সেট করবে। এটা একই সঙ্গে জেসচার কন্ট্রোল করতে পারে এবং ভিডিও কল করা সম্ভব এখানে। স্পেশিয়াল সাউন্ড সহ অ্যাকৌস্টিক অটো ক্যালিব্রেশনের সুবিধাও মিলবে এই টিভিতে।
4. Google Tv সফটওয়্যার আছে এই টিভিতে। মডার্ন UI এবং স্মার্ট UX যুক্ত এই সফটওয়্যার অ্যান্ড্রয়েড টিভির জন্য ভীষণই আদর্শ। এই টিভির সঙ্গে গ্রাহকরা স্মার্ট রিমোট পেয়ে যাবেন না টিভি সহ সোনির অন্যান্য প্রোডাক্টকে নিয়ন্ত্রণ করতে সক্ষম।
5. এখানে HDMI 2.1, দুটো USB পোর্ট, 3.5 mm অডিও জ্যাক, WIFI Chromecast, Airplay 2, Homekit, Google এবং Alexa সহ নানা ফিচার পাওয়া যাবে কানেকটিভিটির জন্য।
কত দাম এই টিভির?
Sony সেন্টার বা যে কোনও অনলাইন বা অফলাইন স্টোর থেকে এই টিভি কেনা যাবে।
43 ইঞ্চির Sony Bravia X80L Tv-টির দাম শুরু হচ্ছে 99,900 টাকা থেকে। এটি 19 এপ্রিল থেকেই কেনা যাবে। 50 ইঞ্চির মডেলটির দান রাখা হয়েছে 1,14,900। এটির বিক্রিও 19 তারিখ থেকে শুরু হচ্ছে।
যদিও টপ এন্ড মডেলের বিষয়ে এখনও কোনও তথ্য জানানো হয়নি।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile