OnePlus কোম্পানির তরফে সদ্যই একটি নতুন টিভি সিরিজ লঞ্চ করা হয়েছে দেশে। এই সদ্য লঞ্চ হওয়া টিভি সিরিজের নাম OnePlus Y1S সিরিজ। এখানে তিনটি সাইজের টিভি উপলব্ধ আছে। এই সাইজগুলো হল 32 ইঞ্চি, 40 ইঞ্চি, 43 ইঞ্চি।
Survey
✅ Thank you for completing the survey!
6 এপ্রিল থেকে ভারতে এই সিরিজের 40 ইঞ্চির টিভিটা কেনা যাচ্ছে। এখন এই টিভির উপর OnePlus -এর অফিসিয়াল অনলাইন সাইটে ছাড় মিলছে। সঙ্গে আছে ব্যাংক অফার। দেখুন এই টিভি এখন কত দামে কেনা যাচ্ছে, কী কী ফিচার আছে।
এই টিভির আসল দাম হল 29,999 টাকা। কিন্তু এই টিভির উপর এখন 26% ছাড় রয়েছে। ফলে এই টিভিটি এখন মাত্র 21,999 টাকায় কেনা যাচ্ছে।
এই ফ্ল্যাট ডিসকাউন্টের সঙ্গে উপলব্ধ আছে ব্যাংক অফার। এখানে ICICI ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে 1,500 টাকার ছাড় পাওয়া যাবে। এই অফার ICICI ব্যাংকের গ্রাহকরা যদি EMI লেনদেন করেন বা নেটব্যাংকিং করেন তাহলেও পাবেন।
আর আপনি যদি EMI লেনদেন করেন এই টিভির ক্ষেত্রে তাহলে এখানে no cost EMI -এর সুবিধাও পেয়ে যাবেন। এই অফার 6 মাসের EMI -এর জন্য উপলব্ধ থাকবে।
কী কী ফিচার আছে এখানে?
1. এখানে 64 বিট প্রসেসর এবং গাম্মা ইঞ্জিন আছে। এটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সাহায্যে চলে। 1 GB RAM এবং 8 GB ইন্টারনাল স্টোরেজ আছে এই টিভিতে।
2. 40 ইঞ্চির একটি LED ডিসপ্লে সহ 1920X1080 পিক্সেলের রেজোলিউশন মিলবে এই টিভিতে। এছাড়া গ্রাহকরা এখানে HDR10, AND HDR10+, HLG -এর সুবিধা পেয়ে যাবেন।
3. 2 স্পিকার আছে এই টিভিতে। Dolby Audio সাপোর্ট পাবেন এই টিভিতে সঙ্গে 20W আউটপুট সাউন্ড পাবেন।
4. কানেকটিভিটির জন্য এই টিভিতে আছে ব্লুটুথ, ইথারনেট পোর্ট, একটি AV পোর্ট, 2 টো HDMI পোর্ট, 2 টো USB পোর্ট।
I am Subhasmita Kanji from Kolkata. I have completed my Masters in Geography from University of Calcutta. In Media sector I have worked for several eminent houses like 4th Pillars, Bangla Jago Tv, Hindustan Times Bangla, and Digit Bangla. View Full Profile