অর্ধেক দামে পাওয়া যাচ্ছে 55 ইঞ্চি 4K LED Smart TV, এবার বাড়িতে মিলবে থিয়েটারের মজা

অর্ধেক দামে পাওয়া যাচ্ছে 55 ইঞ্চি 4K LED Smart TV, এবার বাড়িতে মিলবে থিয়েটারের মজা

55 inch 4K Smart TV Offers: সিনেমা, ওয়েব সিরিজ হক কিংবা IPL ম্যাচ, বড় স্ক্রিনের স্মার্ট টিভিতে কিছুই স্ট্রিম করাার একটি আলাদা মজা। ই-কমার্স ওয়েবসাইট Amazon বর্তমানে 55 ইঞ্চির 4K স্মার্ট টিভিগুলোর ওপর দুর্দান্ত অফার দিচ্ছে। আপনি বড় স্ক্রিন সহ স্মার্ট টিভি অর্ধেক দামে বাড়ি নিয়ে আসতে পারেন। এই তালিকায় রয়েছে Samsung, LG, Xiaomi, TCL মতো কোম্পানির স্মার্ট টিভি, যা সস্তায় আপনি কিনতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

TCL 55 inches 4K UHD Smart QD-Mini LED Google TV 55Q6C

টিসিএল কোম্পানির এই 55-ইঞ্চির স্মার্ট টিভিটি আপনি 47,999 টাকা দামে কিনতে পারবেন। বেজেললেস স্ক্রিন সহ এই 4K স্মার্ট টিভি গুগল টিভি প্ল্যাটফর্মে চলে। বর্তমানে এই টিভিটির দামের ওপর 60 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও, কোম্পানি এতে 3000 টাকার কুপন ছাড়ও অফার করছে।

আরও পড়ুন: 9020mAh বিশাল ব্যাটারি সহ Vivo T5 Pro স্মার্টফোন আসছে ভারতে, লঞ্চের আগেই দাম ফাঁস

Xiaomi 55 inch FX Ultra HD 4K Smart LED Fire TV L55MB-FIN

শাওমির এই স্মার্ট টিভি 29,999 টাকায় কেনা যাবে। টিভিতে 2000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক ছাড় পেতে পারেন গ্রাহকরা। ফিচারের কথা বললে, এতে রয়েছে 55-ইঞ্চির একটি FHD স্মার্ট স্ক্রিন। এই টিভিটি Google TV অপারেটিং সিস্টেমে চলে। এতে 20W Dolby Audio আউটপুট সুবিধা রয়েছে।

Samsung 55 inches Crystal 4K Vista Pro Ultra HD Smart LED TV UA55UE86AFULXL

দক্ষিণ কোরিয়ার কোম্পানির এই 55-ইঞ্চির LED স্মার্ট টিভিটি অনেকটা সস্তায় কেনা যাবে। টিভির দামের ওপর 32 শতাংশ ছাড় দেওয়া হয়েছে। ফিচারের কথা বললে, এই টিভিতে 50Hz রিফ্রেশ রেট-সহ একটি স্ক্রিন রয়েছে। এটি TizenOS অপারেটিং সিস্টামে চলে। স্যামসাং টিভির দাম দাম 39,990 টাকা।

আরও পড়ুন: সোজা 11 হাজার টাকা দাম কমল Samsung Galaxy 5G স্মার্টফোনের, জানুন কোথায় পাবেন এত সস্তায়

LG 55 inches UA82 AI Series 4K Ultra HD (3840 x 2160) Smart webOS LED TV 55UA82006LA

এই স্মার্ট টিভিটি বর্তমানে 38 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এই টিভি WebOS প্ল্যাটফর্মে কাজ করে। এতে 60Hz-এর স্ক্রিন রয়েছে। এই স্মার্ট টিভিটিতে Dolby Audio-এর মতো বিভিন্ন ফিচার বা সুবিধা রয়েছে। এছাড়া, এই টিভিটি কিনলে আপনি 2000 টাকার একটি কুপন এবং ব্যাংকের পক্ষ থেকে বিশেষ ছাড় পাওয়ার সুযোগ পাবেন। আপনি 40,990 টাকায় এই টিভিটি কিনতে পারেন।

Vu 55 inches Vibe Series 4K QLED Smart Google TV 55VIBE-DV

এই স্মার্ট টিভিটি 34,490 টাকায় কেনা যাবে। এটি কেনার ওপর বিশাল 43 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। এই QLED স্মার্ট টিভিটি Android TV প্ল্যাটফর্মে চলে এবং এটি একটি কোয়াড-কোর প্রসেসরে কাজ করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo