9020mAh বিশাল ব্যাটারি সহ Vivo T5 Pro স্মার্টফোন আসছে ভারতে, লঞ্চের আগেই দাম ফাঁস

HIGHLIGHTS

ভিভো ভারতে তাদের 'T-series' এর আওতায় Vivo T5 Pro আগামী মাস এপ্রিলে লঞ্চ করতে পারে

ভিভো টি5 প্রো ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 9020mAh এর ব্যাটারি

জনপ্রিয় টিপস্টার যোগের বরার একটি X (টুইটার) পোস্টে ভিভো টি5 প্রো ফোনের দাম পোস্ট করেছে

9020mAh বিশাল ব্যাটারি সহ Vivo T5 Pro স্মার্টফোন আসছে ভারতে, লঞ্চের আগেই দাম ফাঁস

ভিভো ভারতে তাদের ‘T-series’ এর আওতায় শীঘ্রই একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। ভিভোর নতুন ফোনটি হবে Vivo T5 Pro, যা আগামী মাস এপ্রিল মাসে লঞ্চ হতে পারে। তবে লঞ্চের আগে ভিভো টি5 প্রো ফোনের একাধিক স্পেসিফিকেশন অনলাইনে লিক হয় গেছে। এখন আবার একটি নতুন লিকে আগামী ভিভো টি5 প্রো ফোনের দাম একজন টিপস্টার প্রকাশ করেছে। ভিভো টি5 প্রো ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল 9020mAh এর ব্যাটারি। ভিভো টি5 প্রো ফোনটি কোম্পানির গত বছর লঞ্চ হওয়া Vivo T4 Pro এর আপগ্রেড ভার্সন হতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vivo T5 Pro স্মার্টফোনের ভারতীয় দাম ফাঁস

জনপ্রিয় টিপস্টার যোগের বরার একটি X (টুইটার) পোস্টে ভিভো টি5 প্রো ফোনের দাম পোস্ট করেছে। পাশাপাশি, ফোনের লঞ্চ টাইমলাইনও শেয়ার করেছে টিপস্টার। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ভিভো টি5 প্রো লঞ্চ হতে পারে। ভারতে এই ফোনের দাম 35,000 টাকার সেগামেন্টে হবে বলে আশা করা হচ্ছে। এই দামের মধ্যে ভারতীয় বাজারে Nothing Phone 4a-সহ আরও বেশ কিছু ফোন পাওয়া যায়।

আরও পড়ুন: 6300mAh ব্যাটারি সহ Redmi লঞ্চ করল ভারতে নতুন স্মার্টফোন, দাম 12999 টাকা থেকে শুরু

ভিভো টি5 প্রো ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ভিভো টি5 প্রো ফোনে থাকবে 6.8-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে যা 144Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে। প্রসেসর হিসেবে ভিভো টি5 প্রো ফোনে Snapdragon 7s Gen 4 প্রসেসর ব্যবহার করা যেতে পারে। এটি Android 16-এর ওপর ভিত্তি করে তৈরি OriginOS 6 অপারেটিং সিস্টেমে চলবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরার ক্ষেত্রে ভিভো টি5 প্রো ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর এবং দ্বিতীয় লেন্স 50MP থাকতে পারে। এটি 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করতে পারে। সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকতে পারে 32MP ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: পুরো 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus প্রিমিয়াম স্মার্টফোন, সাথে 3000 টাকার ব্যাঙ্ক ছাড়

পাওয়ার দিতে ভিভো টি5 প্রো ফোনে 9020mAh এর শক্তিশালী ব্যাটারি থাকবে যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo