Smart TV Deals
Amazon Great Republic Day Sale 2024: নতুন বছরে বড় Smart TV কেনার কথা ভাবছেন, তবে অ্যামাজন আপনাকে সুযোগ দিচ্ছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেলে স্মার্টফোন সহ ইলেকট্রনিক প্রোডাক্টে দুর্দান্ত ছাড় অফার করছে। আপনি যদি সেল চলাকালীন নতুন 43-inch Smart TV কিনবেন ভাবছেন, তবে দুর্দান্ত ডিল দিচ্ছে অ্যামাজন।
অ্যামাজন সেলে স্মার্ট টিভিতে দুর্দান্ত ডিসকাউন্ট, অফার এবং বাম্পার ডিল অফার করছে। অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল 2024-এ জনপ্রিয় ব্র্যান্ডের 43 ইঞ্চি স্মার্ট টিভিতে বাম্পার ডিল অফার করছে। এছাড়া গ্রাহকরা SBI কার্ড পেমেন্টে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় পাবেন।
আরও পড়ুন: Amazon Great Republic Day Sale শুরু, 40-ইঞ্চি HD Smart TV- তে দেদার ছাড়, জানুন অফার
এই সোনি স্মার্ট 4K আল্ট্রা এইচডি টিভিটি X1 প্রসেসরে কাজ করে। এতে 3টি HDMI পোর্ট এবং 2টি USB পোর্ট দেওয়া৷ টিভিতে স্মার্ট ফিচারের মধ্যে রয়েছে গুগল টিভি, ওয়াচলিস্ট, ভয়েস সার্চ, গুগল প্লে, ক্রোমকাস্ট, নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইম ভিডিও।
Samsung Crystal Vision 4K UHD টিভিতে রয়েছে সাউন্ড অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড লাইট (OTS Lite) প্রযুক্তি। এতে Q-Symphony সহ শক্তিশালী স্পিকার রয়েছে।
Mi X Series 4K Ultra HD Android TV-তে বেজেল-লেস ডিজাইন রয়েছে। এতে 3টি HDMI 2.1 পোর্ট, 2টি USB পোর্ট, ইথারনেট, AV ইনপুট, অপটিক্যাল, হেডফোন জ্যাক এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ 5.0 এর মতো ওয়্যারলেস টেকনোলজির সাথে আসে।
OnePlus Y Series 4K Android TV-তে একটি বেজেল-লেস ফ্রেম রয়েছে। এটি 17টি OTT সুবিধা সহ Amazon Prime, Netflix, Voot, YouTube, Spotify অফার করে।
LG 4K Ultra HD স্মার্ট টিভি α5 AI প্রসেসর 4K Gen6 -তে কাজ করে। এতে AI Sound Pro ফিচার রয়েছে এবং এতে 20W সাউন্ড আউটপুট সাপোর্ট দেওয়া।