গুগল প্লে স্টোরে খুঁজে পাওয়া গেল দশেরও বেশি ভুয়ো অ্যাপ। Play Store- র বেশ কয়েকটি অ্যাপে আরও একবার দেখা মিলল বিপজ্জনক ম্যালওয়্যারের। সম্প্রতি গুগল প্লে-স্টোরের 12 টি জনপ্রিয় অ্যাপে খোঁজ মিলেছে একাধিক ম্যালওয়্যারের।
Threat Fabric সংস্থার রিপোর্ট অনুসারে এই ভয়াবহ ম্যালওয়্যার ইউজারদের অজান্তেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস চুরি করে নিতে পারে । ইতিমধ্যে এই 12 টি অ্যাপকে প্রায় 3 লক্ষ বার ডাউনলোড করা হয়েছে।
Threat Fabric সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে প্লে- স্টোরের এই 12 টি বিপজ্জনক অ্যাপে রয়েছে অ্যানাস্টা, এলিয়েন, হাইড্রা, এরম্যাক নামক ম্যালওয়্যার। এরা ইউজারদের অনলাইন ব্যাঙ্কিংয়ের পাশাপাশি টু- স্টেপ অথেন্টিকেশনের কোডও চুরি করে নেয়। সেইসঙ্গে ব্যবহারকারীর ফোনে কি টাইপ করা হচ্ছে তার স্ক্রিনশটও নিতে পারে এই ম্যালওয়্যারগুলি।
বিশেষজ্ঞরা বলছেন যে , প্লে-স্টোরে ভালো রেটিং থাকার ফলেই একাধিক ইউজার নানা কাজে এই অ্যাপগুলিকে ব্যবহার করে থাকে। একবার কোনো ডিভাইসে ডাউনলোড হয়ে গেলেই এই অ্যাপগুলি থার্ড পার্টি সোর্সের মাধ্যমে বিপজ্জনক কনটেন্ট স্মার্টফোনে ইনপুট করে দেয়। আসুন দেখে নেওয়া যাক সেই সম্পর্কে…
তবে এই প্রথম নয়, এর আগেও প্লে-স্টোরের একাধিক অ্যাপে সন্ধান মিলেছে ট্রোজান ম্যালওয়্যারের। এমনও কিছু জনপ্রিয় অ্যাপে ভাইরাসের খোঁজ পাওয়া গেছে যাদের ডাউনলোড করেছে মিলিয়ন ইউজার।
গুগলের তরফে খবর পাওয়া মাত্র এই ধরণের বিপজ্জনক অ্যাপকে বারবার ব্যান করা হলেও, নানারকম রূপ নিয়ে নতুন অ্যাপের আড়ালে এরা ফিরে আসছে। ক্ষতি করছে ইউজারদের।