200 টাকার কম দামে Jio, Airtel নাকি Vi, কার রিচার্জ প্ল্যান সস্তায় দিচ্ছে বেশি সুবিধা

Jio, Vodafone Idea এবং Airtel এর কাছে গ্রাহকদের জন্য 200 টাকার কম দামে দুর্দান্ত প্রিপেইড প্ল্যান রয়েছে। কিন্তু কোন কোম্পানির রিচার্জ প্ল্যান আপনার জন্য সবচেয়ে ভাল হবে সেটা জানতে তিনটি কোম্পানির রিচার্জের তুলনা করতে হবে। রিচার্জ করার আগেই জেনে নিন জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কত, ডেটা এবং বাকি সুবিধা কী কী রয়েছে।

Jio-র 198 টাকার প্ল্যানের সুবিধা

রিলায়েন্স জিওর 198 টাকার প্ল্যানে পাওয়া যাচ্ছে 2 জিবি হাই-স্পিড ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS-এর সুবিধা। 14 দিনের ভ্যালিডিটি সহ এই প্ল্যানে আনলিমিটেড 5G ব্যবহারের সুযোগ রয়েছে। পাশাপাশি এতে JioTV এবং Jio AI ক্লাউড স্টোরেজ ব্যবহারের মতো অতিরিক্ত সুবিধাও পাওয়া যায়।

আরও পড়ুন: Xiaomi 17T vs Vivo X200T: শাওমি নাকি ভিভো কোন ফ্ল্যাগশিপ ফোন হবে বেস্ট চয়েজ, দেখুন ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসরের তুলনা

Vi-এর 199 টাকার প্ল্যানের সুবিধা

ভোডাফোন আইডিয়া -এর 199 টাকার প্ল্যানে মোট 2 জিবি ডেটা এবং 300 এসএমএস-এর সুবিধা পাওয়া যায়। 28 দিনের ভ্যালিডিটি সহ এই প্রিপেইড প্ল্যানে Vi Movies & TV-র অ্যাক্সেসও রয়েছে। পাশাপাশি, এতে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাওয়া যায়।

Airtel-এর 199 টাকার প্ল্যানের সুবিধা

এয়ারটেল-এর 199 টাকার রিচার্জ প্ল্যানে পাওয়া যাচ্ছে 2 জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 এসএমএস-এর সুবিধা। 28 দিনের ভ্যালিডিটির এই প্ল্যানে অতিরিক্ত কিছু সুবিধাও রয়েছে, যেমন অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম (Adobe Express Premium)-এর অ্যাক্সেস, বিনামূল্যে হ্যালোটিউনস (Hellotunes) এবং এয়ারটেল এক্সস্ট্রিম প্লে (Airtel Xstream Play)-এর সুবিধা (যার মধ্যে SonyLiv, Amazon MX Player ইত্যাদিও থাকছে)।

তিনটি কোম্পানির মধ্যে কার রিচার্জ প্ল্যানে বেশি সুবিধা পাওয়া যাবে

আপনার প্রয়োজন অনুযায়ী সেরা প্ল্যানটি বেছে নেওয়া উচিত। তাই আপনাকে চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে আপনার বেশি ডেটার প্রয়োজন নাকি অতিরিক্ত সুবিধা। জিওর প্ল্যানের ভ্যালিডিটি কিছুটা কম হলেও এতে প্রতিদিন 2 জিবি ডেটা পাওয়া যায়, ফলে ডেটার চাহিদা যদি বেশি হয় তবে এটিই হবে আদর্শ পছন্দ। অন্যদিকে, আপনি যদি অতিরিক্ত সুবিধাকে বেশি গুরুত্ব দেন, তবে এয়ারটেল বা ভি এর প্ল্যানগুলো আপনার জন্য বেশি উপযোগী হতে পারে।

আরও পড়ুন: 150 দিনের ভ্যালিডিটি, প্রতিদিন 2 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং, BSNL দিচ্ছে সস্তায় একটি রিচার্জে সমস্ত সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :