Xiaomi 17T vs Vivo X200T: শাওমি নাকি ভিভো কোন ফ্ল্যাগশিপ ফোন হবে বেস্ট চয়েজ, দেখুন ক্যামেরা, ব্যাটারি এবং প্রসেসরের তুলনা
Xiaomi ভারতে নতুন Xiaomi 17T স্মার্টফোনটি লঞ্চ করেছে, যার প্রতিযোগিতা Vivo X200T এর সাথে হবে। শাওমি 17টি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর, যেখানে ভিভো এক্স200টি-তে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 9400+ প্রসেসর। আসুন শাওমি 17টি এবং ভিভো এক্স200টি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন বিস্তারিত তুলনা করে দেখা যাক।
Surveyভারতে Xiaomi 17T vs Vivo X200T দাম কত
দামের কথা বললে, শাওমি 17টি ফোনের দুটি মডেল বাজারে আনা হয়েছে।
- 12GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 59,999 টাকা
- 12GB+512GB ভ্যারিয়্যান্টের দাম 64,999 টাকা
তুলনায়, ভিভো এক্স200টি ফোনটিও দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে।
- 12GB+256GB ভ্যারিয়্যান্টের দাম 59,999 টাকা
- 12GB+512GB ভ্যারিয়্যান্টের দাম 69,999 টাকা
শাওমি 17টি এবং ভিভো এক্স200টি ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লের কথা বললে, শাওমি 17টি ফোনে রয়েছে 6.59-ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, যার রেজোলিউশন 2756×1268 পিক্সেল, রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 3500 নিটস পর্যন্ত অফার করে। অন্যদিকে, ভিভো এক্স200টি ফোনে রয়েছে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যা 1260×2800 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 5000 নিটস ব্রাইটনেস অফার করে।
প্রসেসর হিসেবে শাওমি 17টি ফোনে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 8500-Ultra প্রসেসর এবং অন্যদিকে ভিভো এক্স200টি ফোনে রয়েছে MediaTek Dimensity 9400+ প্রসেসর।
ক্যামেরা সেটআপের ক্ষেত্রে শাওমি 17টি ফোনের পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের Light Fusion ক্যামেরা, 50 মেগাপিক্সেলের 5x পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি, ভিভো এক্স200টি ফোনের রিয়ারে ক্যামেরা সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের সুপার টেলিফটো ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা; সেলফি ও ভিডিও কলের জন্য এতে রয়েছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে, শাওমি 17টি ফোনে রয়েছে 6500mAh-এর ব্যাটারি, যা 67W হাইপারচার্জ (HyperCharge) এবং 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং সাপোর্ট করে। ভিভো এক্স200টি ফোনে রয়েছে 6200mAh এর ব্যাটারি, যা 90W ওয়্যারড এবং 40W ওয়্যারলেস চার্জিং সুবিধা দেয়।
অপারেটিং সিস্টেম হিসেবে শাওমি 17টি ফোনটি Android 16-ভিত্তিক Xiaomi HyperOS 3-এ চলে। ভিভো এক্স200টি চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile
