জিওকে প্রতিযোগিতায় ফেলতা ভোডাফোন নিয়ে এল নতুন অফার, দাম Rs. 244

HIGHLIGHTS

ভোডাফোনের এই অফারে প্রতিদিন ইউজার্সরা 1GB ডাটা পাবে

রিলায়েন্স জিওকে প্রতিযোগিতায় ফেলতা টেলিকম কোম্পানি ভোডাফোন এবার বাজারে তাদের একটি নতুন অফার নিয়ে হাজির হয়েছে। এই অফারের দাম Rs. 244 আর এটি 70 দিনের জন্য বৈধ হবে।

আরও ভাল ডিলস এখানে দেখুন 

ভোডাফোনের এই অফারে ইউজার্সরা প্রতিদিন 1GB 3G/4G ডাটা পাবে। এর সঙ্গে ইউজার্সরা ভোডাফোন নেটওয়ার্কে যেকোন নম্বরে আনলিমিটেড কল করতে পারবে। তবে এই অফারটি একবার মাত্র রিচার্জ করা যাবে। এছাড়া এই অফারটি শুধু নতুন ইউজার্সরাই পাবে। ভোডাফোন নেটওয়ার্ক যারা আগে থেকে ব্যবহার করেন তারা এই অফারটির সুবিধা পাবেননা।

একটা কথা বলে রাখি, প্রথমবার রিচার্জ করলে ইউজার 70 দিনের ভ্যালিডিটি পাবে এর পর দ্বিতীয়বার রিচার্জ করলে ইউজার্সরা মাত্র 35 দিনের জন্য অফারটির ভ্যালিডিটি পাবে।

এছাড়া বলে রাখি যে, ভোডাফোন Rs. 346  দামের আরেকটি প্ল্যান নিয়ে এসেছে। এটি 56 দিনের বৈধতা যুক্ত। এতেও প্রতিদিন 1GB ডাটা পাওয়া যাবে।

সোর্সঃ 

Connect On :