Vodafone Idea Vi Rs 98 Recharge Plan Validity and Benefits
আপনি যদি 100 টাকার কম দামের কোনো Recharge Plan খুঁজছেন তবে Vodafone Idea Vi এর কাছে একটি প্রিপেইড প্ল্যান রয়েছে। এই প্ল্যানটি মাত্র 98 টাকা দামে আসে। ভোডাফোন আইডিয়া এর এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য যারা ডেটা এর তুলনায় কলিং বেশি ব্যবহার করেন।
একদিকে খবর রয়েছে যে কয়েক দিন পরেই টেলিকম কোম্পানিরা রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। এমন সময় ভোডাফোন এর এই ৯৮ টাকার রিচার্জ গ্রাহকদের বেশি টাকা খরচ করাতে মুক্তি দেবে। আসুন জেনে নেওয়া যাক এই প্ল্যানের সমস্ত সুবিধা এবং ভ্যালিডিটি কী রয়েছে।
এই প্ল্যানে গ্রাহকদের 10 দিনের সার্ভিস ভ্যালিডিটি দেওয়া হয়। যার মানে এক বার ৯৮ টাকার রিচার্জে গ্রাহকরা 10 দিন পর্যন্ত যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কল করত পারবেন। এছাড়া এতে থাকছে 200MB ডেটা সুবিধা। তবে বলে দি যে গ্রাহকরা এতে কোনো SMS সুবিধা পাবেন না।
ডেটা লিমিট শেষ হওয়ার পর গ্রাহকদের 50 পয়সা করে প্রতি MB খরচ করতে হবে। প্রতিদিনের খরচ হিসেব করলে এটি 9.8 টাকা পড়বে।
ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানটি কোম্পানির ওয়েবসাইট, Paytm, PhonePe, Google Pay, Amazon Pay বা রিটেল স্টোর থেকে রিচার্জ করানো যাবে।
আরও পড়ুন: মাত্র 6399 টাকার শুরুর দামে Kodak লঞ্চ করল QLED Smart TV, সস্তা টিভিতেও চলবে JioHotstar সহ YouTube