450 টাকারও কম দামে Vodafone Idea এর সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ মিলবে বিনামূল্যে OTT

HIGHLIGHTS

Vodafone idea প্ল্যানগুলির মধ্যে একটি রিচার্জ প্ল্যান হল 500 টাকার কম দামের

এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের আনলিমিটেড ডেটা সুবিধা অফার করে

এই প্ল্যানে গ্রাহকদের JioHotstar মোবাইল এবং ViMTV এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন

450 টাকারও কম দামে Vodafone Idea এর সস্তা রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ডেটা সহ মিলবে বিনামূল্যে OTT

Vodafone idea Recharge Plan: দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি ভি এর কাছে একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে। এতে কোম্পানি আলাদা আলাদা দামে বিভিন্ন সুবিধা অফার করে। এই প্ল্যানগুলির মধ্যে একটি রিচার্জ প্ল্যান হল 500 টাকার কম দামের। এই প্ল্যানে কোম্পানি গ্রাহকদের আনলিমিটেড ডেটা সুবিধা অফার করে। এতে গ্রাহকরা 5G বা 4G দুটি ক্ষেত্রেই আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন। আসুন ভোডাফোন আইডিয়ার এই প্ল্যানের দাম কত এবং সুবিধা কী কী।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vi এর আনলিমিটেড ডেটা প্ল্যানের দাম কত

ভি এর 449 টাকার প্ল্যানে গ্রাহকরা 28 দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে। এই পুরো ভ্যালিডিটিতে গ্রাহকরা যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং প্রতিদিন 100 SMS ফ্রি সুবিধা পেতে পারেন।

আরও পড়ুন: একটি নয়, দুটি 200MP ক্যামেরার সাথে Vivo লঞ্চ করল নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন, দাম কত জানুন

তবে ডেটার কথা বললে, 5G এবং 4G গ্রাহকরা প্রতিদিন আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন। যার মানে এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিনের ডেটা লিমিটের চিন্তা থাকবে না, গ্রাহকরা যত খুশি ডেটা ব্যবহার করতে পারবেন।

449 টাকার Vodafone Idea প্ল্যানে কী কী সুবিধা পাওয়া যাবে

ভি এর 449 টাকা প্ল্যানে আনলিমিটেড ডেটার পাশাপাশি, এন্টারটেনমেন্ট এর সুবিধাও বিনামূল্যে পাওয়া যাবে। এই প্ল্যানে গ্রাহকদের JioHotstar মোবাইল এবং ViMTV এর ফ্রি সাবস্ক্রিপশন পাবেন। ভিএমটিভির মাধ্যমে গ্রাহকরা SonyLIV, ZEE5 থেকে শুরু করে 16 OTT প্ল্যাটফর্ম বিনামূল্যে দেখতে পারবেন।

আরও পড়ুন: RBI New Rule: পয়লা এপ্রিল থেকে বদলে যাবে ডিজিটাল পেমেন্টের নিয়ম, শুধু একটি OTP তে হবে না কাজ

কোন গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প এই রিচার্জ প্ল্যান

ভিআই এর এই প্ল্যান এমন গ্রাহকদের জন্য একটি ভাল বিকল্প, যাদের বেশি ডেটা প্রয়োজন হয়। আপনার যদি ওয়ার্ক ফ্রম হোম চলে বা অনলাইন ক্লাস কিংবা আপনি যদি অনলাইন ভিডিও স্ট্রিমিং করার জন্য এই রিচার্জ প্ল্যান একটি ভাল বিকল্প হতে পারে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo