Vodafone Idea (Vi), Jio এবং Airtel প্রায় তার রিচার্জে বদল করতে থাকে। দেশের তৃতীয় বড় টেলিকম কোম্পানি Vodafone Idea (Vi) জিও এবং এয়ারটেল কে টেক্কা দিতে 1 টাকার একটি নতুন প্রিপেইড রিচার্জ প্ল্যান (Recharge Plan) লঞ্চ করেছে। আপনিও হয়তো এর দাম জেনে অবাক হবেন, তবে এটা সত্য যে কোম্পানি বাজারে এমন একটি সস্তা প্ল্যান লঞ্চ করেছে। আসুন জেনে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে কী বিশেষ রয়েছে।
ভোডাফোন আইডিয়ার ১ টাকার প্ল্যানে ১ দিনের ভ্যালিডিটি পাওয়া যায়। এছাড়া এতে 75 টাকার টকটাইম অফার করা হয়ে। এতে কোনও ডেটা আউটগোয়িং SMS সুবিধা পাওয়া যাবে না। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য,য়ারা 99 টাকা, 198 টাকা বা 204 টাকার বেসিক রিচার্জ করেছেন।
এই তিনটি প্ল্যান সীমিত টকটাইমের সাথে আসে, তাই টক-টাইম শেষ হয়ে গেলে গ্রাহকরা কলিং এবং একটি অন-নেট নাইট মিনিটের জন্য এই রিচার্জ করাতে পারেন। মোট কথা হল, এই রিচার্জ প্ল্যানের সাথে মিসড কল করতে পারবেন।
বর্তমান সময় এট টেলিকম ইন্ডাস্ট্রির সবচেয়ে সস্তা সার্ভিস ভ্যালিডিটি প্ল্যান। ভোডাফোন আইডিয়ার 99 টাকার প্ল্যানও অফার করে যা বর্তমানে ভারতের অন্য কোন বেসরকারী টেলিকম অপারেটর অফার করে না। 99 টাকার প্ল্যানে 200MB ডেটা এবং 99 টাকার টকটাইম সহ আসে। এই প্ল্যানের সার্ভিস ভ্যালিডিটি 15 দিনের।